আর্জেন্টিনার জার্সিতে অনুশীলনে ঋতুপর্ণা

শনিবার ভোরে নকআউটের ম্যাচে কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

বাংলাদেশ নারী ফুটবল দলের এ মুহূর্তে সবচেয়ে বড় তারকা ঋতুপর্ণা চাকমা এখন খেলেন মিয়ানমারের পেশাদার লিগের ক্লাব আয়েয়াওয়াদি এফসিতে। ভারতের গোয়ায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপ শেষ করেই তিনি মিয়ানমারে গিয়েছেন লিগ খেলতে।

২২ বছর বয়সী এ ফুটবলারের প্রিয় দল আর্জেন্টিনা। খেলার পাশাপাশি তিনি বিশ্বকাপ ফুটবল নিয়েও খোঁজখবর রাখছেন।

শনিবার ভোরে নকআউটের ম্যাচে কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এ ম্যাচের আগে প্রিয় দলের জার্সি পরেই আয়েয়াওয়াদির অনুশীলনে হাজির হন ঋতুপর্ণা চাকমা।

আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিতবে কিনা, এমন প্রশ্ন করা হলে তিনি বণিক বার্তাকে বলেন, বলা যায় না, চেষ্টা করলে জেতার সম্ভাবনা আছে।

আরও