তিনি গালিতে ক্যাচ দেন ক্যামেরন গ্রিনকে। অনবদ্য শুরুর পর আরো ৫ উইকেট নিয়েছেন ৩৬ বছর বয়সী স্টার্ক। সব মিলিয়ে ১২ রানে ৬ উইকেট শিকার করে তিনিই বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতিটা করেন।
টেস্টে প্রথম বলে আউট হওয়ার প্রথম নজিরটা ইংল্যান্ডের আর্চিবাল্ড ম্যাক্লারেনের। ১৮৯৪ সালের ডিসেম্বরে মেলবোর্ন টেস্টে তাকে প্রথম বলে আউট করেছিলেন অস্ট্রেলিয়ার আর্থার কনিংহ্যাম। সব মিলিয়ে এখন পর্যন্ত প্রথম বলে আউট হওয়ার ৩৭টি নজির আছে। বাংলাদেশের সাবেক ওপেনার হান্নান সরকার ২০০২, ২০০৩ ও ২০০৪ সালে টানা তিন ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের পেস বোলার পেড্রো কলিন্সের প্রথম বলে আউট হয়েছিলেন! সাদমান ইসলামসহ বাংলাদেশের মোট চার ব্যাটার টেস্টে প্রথম বলে আউট হলেন। প্রথম বলে আউট হয়েছেন ক্রিস গেইল, অ্যান্ড্রু স্ট্রাউস, সনাথ জয়সুরিয়া, গ্যারি কারস্টেন, সুনিল গাভাস্কারের মতো গ্রেট। —ক্রিকইনফো