ফিরে দেখা ২০২২

শেষ হয়ে গেল আরেকটি বছর। কভিড-১৯ মহামারী ২০২০ ও ২০২১ সালে ক্রীড়াঙ্গনকে লণ্ডভণ্ড করে দিলেও ২০২২ সালে স্বরূপে ফেরে মাঠের খেলা।

শেষ হয়ে গেল আরেকটি বছর। কভিড-১৯ মহামারী ২০২০ ২০২১ সালে ক্রীড়াঙ্গনকে লণ্ডভণ্ড করে দিলেও ২০২২ সালে স্বরূপে ফেরে মাঠের খেলা। ফিফা বিশ্বকাপ, আইসিসি টি২০ বিশ্বকাপ, কমনওয়েলথ গেমস আর টেনিসের চারটি গ্র্যান্ড স্লামসহ নানা কারণে ক্রীড়াঙ্গনের জন্য ২০২২ সালটি বেশ স্মরণীয়ই ছিল।

ফুটবল বিশ্বকাপ ২০২২

বছর মধ্যপ্রাচ্যে আরব অঞ্চলে প্রথমবারের মতো বসে ফুটবল বিশ্বকাপ আসর। কাতারে অনুষ্ঠিত এই আসরটি শুরু হয় অঘটন দিয়ে, আর শেষ পর্যন্ত শিরোপা ওঠে কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসির হাতে। জমজমাট ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা। এটা আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ ট্রফি। এর আগে ১৯৭৮ ১৯৮৬ সলে বিশ্বজয় করে তারা। কাতারে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন মেসি, আর সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে।

টি২০ বিশ্বকাপ ২০২২

গত অক্টোবর-নভেম্বরে অষ্টম আইসিসি টি২০ বিশ্বকাপ আসর বসে অস্ট্রেলিয়ায়। ঘটনাবহুল আসরের ফাইনালে পাকিস্তানকে উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে নেয় ইংল্যান্ড। এটা ইংলিশদের দ্বিতীয় টি২০ বিশ্বকাপ শিরোপা। এর আগে ২০১০ সালেও চ্যাম্পিয়ন হয়েছিল তারা। ইংলিশ অলরাউন্ডার স্যাম কারান হন এবারের সেরা খেলোয়াড়। এছাড়া ভারতের বিরাট কোহলি সর্বোচ্চ ২৯৬ রান করেন শ্রীলংকার ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি সিলভা সর্বোচ্চ ১৫ উইকেট নেন। 

কমনওয়েলথ গেমস ২০২২

২২তম কমনওয়েলথ গেমসের আসর বসেছিল যুক্তরাজ্যের বার্মিংহামে। আসরে ২০টি ক্রীড়ার মোট ২৮০টি ইভেন্টে অংশ নেন হাজারেরও বেশি অ্যাথলিট। কমনওয়েলথ গেমসের জায়ান্ট অস্ট্রেলিয়া এবারো সেরা হয়েছে। ৬৭টি স্বর্ণসহ মোট ১৭৮টি পদক নিয়ে টেবিলের শীর্ষস্থানে ছিল অস্ট্রেলিয়া।

নাদালের রেকর্ড, সেরেনা ফেদেরারের বিদায়

টেনিসে ২০২২ সালটি বেশ ঘটনাবহুল। বছরই ছেলেদের টেনিসে সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড গড়েছেন রাফায়েল নাদাল। আবার বছরই টেনিসকে বিদায় বলেছেন ইতিহাসের দুই সেরা খেলোয়াড় সেরেনা উইলিয়ামস রজার ফেদেরার।

নাদাল, ফেদেরার জোকোভিচ তিনজনেরই নামের পাশে ছিল সমান ২০টি করে গ্র্যান্ড স্লাম শিরোপা। গত বছর অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতে নিয়ে ফেদেরার জোকোভিচকে টপকে শীর্ষে উঠে যান নাদাল। করোনার টিকা নেননি বলে ওই আসরে জোকোভিচকে খেলতে দেয়নি অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ। ওই বছর ফ্রেঞ্চ ওপেন জিতে আরো এগিয়ে যান নাদাল। যদিও ২০২২ সালের উইম্বলডন জিতে নাদালের সঙ্গে ব্যবধান কমান জোকোভিচ।

বাংলাদেশের নারীদের সাফ জয়

বাংলাদেশের নারী ফুটবলের জন্য গৌরবের এক বছর ছিল ২০২২ সাল। এবারই প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠত্ব পায় বাংলাদেশের মেয়েরা। ভারতের শ্রেষ্ঠত্বের অবসান ঘটিয়ে সাফ শিরোপা জিতে নেন সাবিনা খাতুন, কৃষ্ণা রানীরা।

গত সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর নেপালে বসেছিল ষষ্ঠ সাফ চ্যাম্পিয়নশিপ আসর। আসরে শুরু থেকে ফাইনাল পর্যন্ত অনবদ্য প্রদর্শনীতে শিরোপা জিতে নেয় বাংলাদেশ। ফাইনালে স্বাগতিক নেপালকে - গোলে হারানোর মধ্য দিয়ে সাফ মুকুট পায় বাংলাদেশের মেয়েরা। আসরে সর্বোচ্চ গোল করেন বাংলাদেশ দলনায়ক সাবিনা খাতুন, সেরা খেলোয়াড়ও তিনি। এছাড়া সেরা গোলকিপার বাংলাদেশের রূপনা চাকমা।

আরও