মেলবোর্ন টেস্ট

অ্যান্ডারসনের পর জ্বললেন স্টার্ক, বোল্যান্ড

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আজ হয়েছে গতির যুদ্ধ। জেমস অ্যান্ডারসন (৪/৩৩), ওলি রবিনসন (২/৬৪) ও মার্ক উডের (২/৭১) গতি ঝড়ের মুখে ২৬৭ রান তুলতেই সবকটি উইকেট হারায় অজিরা। ওপেনার মার্কাস হ্যারিস সর্বোচ্চ ৭৬ রান করেন ১৮৯ বলের মোকাবেলায়।

অ্যাশেজে করোনা হানা দেয়ায় মেলবোর্ন টেস্ট বিঘ্নিত হয়েছে। আজ সোমবার সকালে সব খেলোয়াড়ের পিসিআর টেস্ট করানোর কারণে খেলা শুরু হতেও বেশ বিলম্ব হয়। দিনের খেলা শেষে আবারো সবার পিসিআর টেস্ট করানেরা কথা। এই টেস্টের ফলাফলের ওপর নির্ভর করছে ম্যাচের ভাগ্য। করোনা বাধায় পড়া এই বক্সিং ডে টেস্টে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ১৮৫ রানে গুটিয়ে যাওয়া ইংলিশরা স্বাগতিক অস্ট্রেলিয়াকে ২৬৭ রানে অলআউট করার পর নিজেরাও পড়েছে বিপর্যয়ে। ৪ উইকেটে ৩১ রান নিয়ে দ্বিতীয় দিন মাঠ ছাড়ে জো রুটের দল। অতিথি দলটি দুই ইনিংস মিলিয়ে এখনো ৫১ রানে পিছিয়ে রয়েছে।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আজ হয়েছে গতির যুদ্ধ। জেমস অ্যান্ডারসন (৪/৩৩), ওলি রবিনসন (২/৬৪) ও মার্ক উডের (২/৭১) গতি ঝড়ের মুখে ২৬৭ রান তুলতেই সবকটি উইকেট হারায় অজিরা। ওপেনার মার্কাস হ্যারিস সর্বোচ্চ ৭৬ রান করেন ১৮৯ বলের মোকাবেলায়।

গতির জবাব গতিতেই দিয়েছে অস্ট্রেলিয়া। মিচেল স্টার্ক (২/১১) ও অভিষিক্ত স্কট বোল্যান্ড (২/১) ইংলিশদের চেপে ধরেছেন। স্টার্ক পঞ্চম ওভারে ও বোল্যান্ড একাদশ ওভারে দুটি করে উইকেট নেন। জো রুট ১২ ও বেন স্টোকস ২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। আজ ইংল্যান্ড কতদূর যেতে পারবেন তা এখন এ দুজনের ওপরই নির্ভর করছে।

প্রথম দুই টেস্ট জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। সিরিজ বাঁচাতে এই টেস্টে জয়ের বিকল্প নেই ইংল্যান্ডের। ক্রিকইনফো   

আরও