এশিয়ান গেমস ফুটবল

দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হারল বাংলাদেশ

দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে দক্ষিণ কোরিয়া। এক ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে উত্তর কোরিয়া, যারা আজ মিয়ানমারের বিপক্ষে খেলবে। বাংলাদেশ দুই ম্যাচে ১৬ গোল হজম করলেও প্রতিপক্ষকে এক গোলও দিতে পারেনি।

জাপানে চলমান এশিয়ান গেমসের নারী ফুটবলে উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে হারের পর আজ বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে বাংলাদেশ দল হেরেছে ৬-০ গোলের বড় ব্যবধানে। এর মধ্য দিয়ে বাংলাদেশ দলের কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা শেষ হয়ে গেল। গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মিয়ানমারের মুখোমুখি হবে পিটার বাটলারের দল।

দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে দক্ষিণ কোরিয়া। এক ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে উত্তর কোরিয়া, যারা আজ মিয়ানমারের বিপক্ষে খেলবে। বাংলাদেশ দুই ম্যাচে ১৬ গোল হজম করলেও প্রতিপক্ষকে এক গোলও দিতে পারেনি।

টানা দুবার সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল এ বছর এশিয়ান কাপে অংশ নিয়ে ইতিহাস গড়ে। অস্ট্রেলিয়ার মাটিতে গত মার্চে এশিয়ান কাপে সগৌরবে প্রতিদ্বন্দ্বিতা করে মেয়েরা, যা ছিল নারীদের জন্য প্রথম ও নারী-পুরুষ মিলে ১৯৮০ সালের পর এশিয়ান কাপে বাংলাদেশের প্রথম অংশগ্রহণ।

সেই সাফল্যেই এবার জাপানে ২০তম এশিয়ান গেমসের ফুটবল ইভেন্টে খেলার সুযোগ পেয়ে যান ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্দারা। যদিও অভিজ্ঞতা মোটেও সুখকর হলো না। প্রথম দুই ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে পিটার বাটলারের দল।

আরও