এশিয়া কাপ বাছাই

ভারতকে ১-০ গোলে হারাল বাংলাদেশ

৫ ম্যাচ থেকে বাংলাদেশের সংগ্রহ ৫ পয়েন্ট, সমান ম্যাচে ভারতের ২ পয়েন্ট। আজ হংকংকে ২-১ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপ থেকে এশিয়ান কাপের মূল পর্বের টিকিট পেয়েছে সিঙ্গাপুর।

ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে আজ এশিয়া কাপ বাছাইপর্বের ম্যাচে ভারতকে ১-০ গোলে হারানোর কৃতিত্ব দেখাল স্বাগতিক বাংলাদেশ। ম্যাচের ১১ মিনিটে রাকিব হোসেনের পাস থেকে দলের জয়সূচক গোলটি করেন শেখ মো. মোরছালিন।

ভারত ও বাংলাদেশ উভয় দল আগেই বিদায় নিয়েছে। ফলে এশিয়া কাপের মূল পর্বে ওঠার কোনো সুযোগ নেই তাদের। এরপরও ভারতকে হারিয়ে উচ্ছ্বাসে ভাসছে বাংলাদেশ দল। জয় শেষে নেচে-গেয়ে আনন্দ করেন রাকিব, মোরছালিন, জামাল, হামজারা।

৫ ম্যাচ থেকে বাংলাদেশের সংগ্রহ ৫ পয়েন্ট, সমান ম্যাচে ভারতের ২ পয়েন্ট। আজ হংকংকে ২-১ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপ থেকে এশিয়া কাপের মূল পর্বের টিকিট পেয়েছে সিঙ্গাপুর। হংকংয়ের পয়েন্ট ৮। আগামী বছর ৩১ মার্চ সিঙ্গাপুরের মাঠে বাছাইপর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

আরও