টেস্ট সিরিজ খেলতে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল

২২ থেকে ২৪ অক্টোবর ঢাকায় তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এরপর ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর মিরপুরে হবে প্রথম টেস্ট। সিলেটে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৫ নভেম্বর, চলবে ৯ নভেম্বর পর্যন্ত।

দুই টেস্টের সিরিজ খেলতে ঢাকায় এসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। শনিবার রাতে বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলে রোববার ঢাকায় পা রেখেছে ড্যারেন স্যামির দল।

ড্যারেন স্যামির দলে শেষ মুহূর্তে একটি পরিবর্তন এনেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)। বাংলাদেশ সফরে কিমো পলের বদলি হিসেবে শামার স্প্রিঙ্গারকে দলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ব্যক্তিগত ও পারিবারিক কারণে ভারত থেকে দেশে ফিরে যান পল। সিডব্লুআইয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

২৮ বছর বয়সী স্প্রিঙ্গারের এখনো টেস্ট অভিষেক হয়নি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩টি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি খেলেছেন এই পেস বোলিং অলরাউন্ডার। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩ ম্যাচে ৩২.৫৯ গড়ে করেছেন ১ হাজার ৪৩ রান, উইকেট নেন ৫৮টি।

২২ থেকে ২৪ অক্টোবর ঢাকায় তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এরপর ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর মিরপুরে হবে প্রথম টেস্ট। সিলেটে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৫ নভেম্বর, চলবে ৯ নভেম্বর পর্যন্ত।

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট স্কোয়াড: রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিক্যান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া দা সিলভা (উইকেটকিপার), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটকিপার), শামার জোসেফ, ব্রেন্ডন কিং, কেমার রোচ, জেইডেন সিলস, শামার স্প্রিঙ্গার ও কেভিন উইকহাম।

আরও