আসিয়ান কাপ ফুটবল

সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হারল বাংলাদেশ

জাকার্তার গেলোরা বু কার্নো স্টেডিয়ামে আজ সোমবার ম্যাচের ৩৫ মিনিটে হারহিস গ্যারেথ স্টুয়ার্টের গোলে লিড নেয় সিঙ্গাপুর। শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

ফিফা আসিয়ান কাপের প্রথম আসরে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর এবার সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হারল বাংলাদেশ।

জাকার্তার গেলোরা বু কার্নো স্টেডিয়ামে আজ সোমবার ম্যাচের ৩৫ মিনিটে হারহিস গ্যারেথ স্টুয়ার্টের গোলে লিড নেয় সিঙ্গাপুর। শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

ডিভিশন ‘ওয়ান’ এর ‘এ’ গ্রুপে টানা দুই টানে বিদায় নিশ্চিত হলো বাংলাদেশের। সিঙ্গাপুর প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার কাছে হারলেও আজ জিতে টিকে থাকল। তাদের সংগ্রহ ৩ পয়েন্ট। ১ ম্যাচ থেকে সমান ৩ পয়েন্ট সংগ্রহ করেছে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। আজ সন্ধ্যায় মুখোমুখি হবে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া।

ছবি: সিঙ্গাপুর ফুটবল অ্যাসোসিয়েশন

১ অক্টোবর বাংলাদেশ তাদের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। শেষ ম্যাচে জিতলেও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলা হবে না বাংলাদেশের।

দুই ডিভিশনে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বতা করছে ১৪টি দেশ। ডিভিশন ‘ওয়ান’ এর ‘বি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও পাকিস্তান। এছাড়া, ডিভিশন ‘টু’ এর ‘এ’ গ্রুপে হংকং, লাওস ও ব্রুনেই এবং ‘বি’ গ্রুপে কম্বোডিয়া, মিয়ানমার ও তিমুর-লেস্তে প্রতিদ্বন্দ্বিতা করছে।

ডিভিশন ‘ওয়ান’ এর দুই গ্রুপের সেরা দুই দল ফাইনালে এবং তৃতীয় স্থানধারী দুটি দল ব্রোঞ্জ ফাইনালে মুখোমুখি হবে। এছাড়া, ডিভিশন ‘টু’তে দুই গ্রুপের সেরা দুই দল ফাইনালে লড়বে।

আরও