সিলেট টেস্ট

ওয়েস্ট ইন্ডিজ ৩৫৬ রানে অলআউট, বাংলাদেশ ৮৮/৩

ব্যাটিংয়ে নেমে ১০ ওভারের মধ্যে নাঈম হাসান (৬) ও তানজিদ হাসান তামিমকে (১৬) হারায় বাংলাদেশ। দলীয় ৫১ রানে বিদায় নেন অধিনায়ক নাজুমল হোসেন শান্ত।

সিলেট টেস্টে আজ শুক্রবার দ্বিতীয় দিন গতি বোলার হাসান মাহমুদের বোলিং নৈপুন্যে ওয়েস্ট ইন্ডিজকে ৩৫৬ রানে অলআউট করার পর নিজেরাও ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ৫১ রানে ৩ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। এরপর দলকে টানেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়। দুজনের দৃঢ়তায় ৪০ ওভারে ৩ উইকেটে ৮৮ রান তুলে দ্বিতীয় দিন মাঠ ছাড়ে বাংলাদেশ। হৃদয় ২৯ ও মুশফিক ১৯ রানে অপরাজিত রয়েছেন।

এর আগে আজ সকালে ৪ উইকেটে ২৩৫ রান নিয়ে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজ ৩৫৬ রানে গুটিয়ে যায়। দ্বিতীয় দিন আরো ৩৬.৪ ওভার ব্যাট করে বোর্ডে ১২১ রান যোগ করতে সমর্থ হয় ক্যারিবীয়রা। ১১১ রান নিয়ে দিন শুরু করা আমির জাঙ্গু ১৩৩ রানে বোল্ড হয়ে যান হাসানের বলে। সকালে এক ঘন্টার মধ্যে তার বিদায়ে ব্রেুকথ্রু পেয়ে যায় টাইগাররা। এরপর হাসান ও মেহেদী হাসান মিরাজ মিলে ৯২ রানের মধ্যে অতিথি দলের বাকি ৫ উইকেট তুলে নেন।

হাসান মাহমুদ ৯০ রানে ৬ উইকেট নেন। সকালে পতন হওয়া ৬ উইকেটে ৪টিই নেন হাসান, বাকি দুটি শিকার করেন মিরাজ।

প্রতিপক্ষকে অলআউট করার পর ব্যাটিংয়ে নেমে ১০ ওভারের মধ্যে নাঈম হাসান (৬) ও তানজিদ হাসান তামিমকে (১৬) হারায় বাংলাদেশ। দলীয় ৫১ রানে বিদায় নেন অধিনায়ক নাজুমল হোসেন শান্ত। এরপর ১৭.২ ওভার ব্যাট করে অবিচ্ছিন্ন থাকেন মুশফিক ও হৃদয়। দুজনের জুটিটা এখন পর্যন্ত ৩৭ রানের।

আরও