প্রথম টেস্ট

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের আশা জাগিয়েছে পাকিস্তান

দলীয় ৯৩ রানে শাহজাদের বলে উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক রোস্টন চেজ। এরপর কেমার রোচ ও শামার জোসেফ ২৮ বলে ৩৩ রানের জুটি বেঁধে দলের পুঁজি বাড়াচ্ছেন।

ত্রিনিদাদের তারুবায় সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ইনিংসে কোনঠাসা করে জয়ের আশা জাগিয়েছে পাকিস্তান। মোহাম্মদ আব্বাস ও খুররম শাহজাদের দারুণ বোলিংয়ের মুখে ৯৩ রানে ৭ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দুই ইনিংস মিলে ১৫৫ রানের লিড তাদের। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে চতুর্থ দিনের খেলা।

পঞ্চম ওভারে ব্র্যান্ডন কিং ও কাভেম হজকে আউট করে পাকিস্তানকে দারুণ সূচনা এনে দেন আব্বাস। এরপর আর দাঁড়াতেই পারেনি ক্যারিবীয়রা। ১৪তম ওভারে আমির জাঙ্গুকে ফেরান মোহাম্মদ আলী। একটু পরেই শাই হোপকে বোল্ড করেন খুররম। জাস্টিন গ্রিভসকে নিয়ে দলকে টানছিলেন ত্যাগিনারায়ণ চন্দরপল। যদিও খুব বেশিদূর নিতে পারলেন না শিবনারায়ণ-পুত্র। দলের ৮০ ও তার ব্যক্তিগত ৩৫ রানের সময় ফিরতে হলো সাজঘরে। আমের জামাল শিকার করেন চন্দরপলকে। কাছাকাছি সময়ে জাস্টিন গ্রিভসকে ফেরান আব্বাস।

দলীয় ৯৩ রানে শাহজাদের বলে উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক রোস্টন চেজ। এরপর কেমার রোচ ও শামার জোসেফ ২৮ বলে ৩৩ রানের জুটি বেঁধে দলের পুঁজি বাড়াচ্ছেন। জোসেফ ১৩ বলে ২২ ও রোচ ৩৪ বলে ৫ রান নিয়ে অপরাজিত। আব্বাস ১৪ রানে ৩টি, শাহজাদ ৩৬ রানে ২টি এবং মোহাম্মদ আলী ও আমের জামাল ১টি করে উইকেট নেন।

এর আগে শাই হোপ (৯২) ও কাভেম হজের (৮৪) ফিফটিতে ৩১১ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে শান মাসুদের সেঞ্চুরিতে ২৮২ রান সংগ্রহ করে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রিভস ২৭ রানে ৫ উইকেট নেন।

আরও