আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে হেড কোচ রাহুল দ্রাবিড়ের। এ পদের জন্য ভারতের সাবেক ওপেনিং ব্যাটার গৌতম গম্ভীরের নাম উচ্চারিত হচ্ছে। ৪২ বছর বয়সী গম্ভীর বর্তমানে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত ছিলেন কলকাতার অধিনায়ক। তার অধীনে দুবার শিরোপা জিতেছে কলকাতা। এছাড়া ভারতের ২০০৭ ও ২০১১ বিশ্বকাপজয়ী দলেরও সদস্য তিনি। ক্রিকইনফো