ফিফা দ্য বেস্ট ২০২৫: দেম্বেলে ও বোনমাতির রাজত্ব

গত মৌসুমে পিএসজিকে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতানোর মাস্টারমাইন্ড লুইস এনরিকে জিতেছেন বর্ষসেরা পুরুষ কোচের পুরস্কার।

দেম্বেলেকে ২০২৫ সালের সেরা পুরুষ ফুটবলার হিসেবে ঘোষণা করা হয়। অন্যদিকে, নারী ফুটবলের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে টানা তৃতীয়বার ইতিহাস গড়লেন স্পেন ও বার্সেলোনার মিডফিল্ডার আইতানা বোনমাতি।

ফুটবল বিশ্বের নজর আবারও ঘুরে গিয়েছিল কাতারের দোহার দিকে, যেখানে অনুষ্ঠিত হলো ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডস ২০২৫। এবারের আসরে পুরুষ বিভাগে পিএসজির ফরাসি তারকা উসমান দেম্বেলে এবং নারী বিভাগে বার্সেলোনার আইতানা বোনমাতি ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মান জিতে নিয়েছেন।

দেম্বেলেকে ২০২৫ সালের সেরা পুরুষ ফুটবলার হিসেবে ঘোষণা করা হয়। অন্যদিকে, নারী ফুটবলের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে টানা তৃতীয়বার ইতিহাস গড়লেন স্পেন ও বার্সেলোনার মিডফিল্ডার আইতানা বোনমাতি।

গত মৌসুমে পিএসজিকে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতানোর মাস্টারমাইন্ড লুইস এনরিকে জিতেছেন বর্ষসেরা পুরুষ কোচের পুরস্কার। নারী ফুটবলে এই কৃতিত্ব দেখিয়েছেন ইংলিশ কোচ সারিনা উইগম্যান। এছাড়া ইংলিশ গোলরক্ষক হ্যানা হ্যাম্পটন জিতেছেন বর্ষসেরা নারী গোলরক্ষকের পুরস্কার।

অন্যান্য পুরস্কারের মধ্যে, দর্শকদের ভোটে দেয়া পুসকাস অ্যাওয়ার্ড জিতেছেন আর্জেন্টিনার ক্লাব আতলেতিকো ইন্ডেপেন্ডিয়েন্তের সান্তিয়াগো মন্টিয়েল। এছাড়া, অসাধারণ রিভার্স স্করপিয়ন কিকে গোল করার জন্য ২০২৫ মার্তা অ্যাওয়ার্ড পেয়েছেন মেক্সিকান ফরোয়ার্ড লিজবেথ ওভালে।

আরও