দ্বিতীয় টেস্ট

১৮ উইকেট পতনের নাটকীয় দিনে এগিয়ে থাকল অস্ট্রেলিয়া

প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮ উইকেটে ১৬৫ রান। তাদের লিড ১০১ রানের। ১৮ উইকেট পতনের দিনে এগিয়ে থাকল অস্ট্রেলিয়া।

২ আপডেট
  • ২২ আগস্ট, ২০২৬

    ২২ বলের মধ্যে ৫ উইকেট শিকার স্টার্কের!

    সকালে প্রথম বলেই সাদমান ইসলামকে সাজঘরে ফেরান মিচেল স্টার্ক। এরপর গুণে গুণে তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক ও লিটন দাসকে সাজঘরে ফেরান তিনি। লিটন আউট হন ইনিংসের সপ্তম ওভারের চতুর্থ বলে, সেটা ছিল স্টার্কের ঠিক ২২তম বল! এরপর শরিফুল ইসলামকেও শিকারে পরিণত করেন এই দীর্ঘদেহী বামহাতি পেস বোলার।

  • ২২ আগস্ট, ২০২৬

    অস্ট্রেলিয়াকে টানছেন ক্যামেরন গ্রিন

    ডারউইন টেস্টে ব্যাট হাতে লড়াই করা ক্যামেরন গ্রিন এবার ম্যাকাই টেস্টেও অস্ট্রেলিয়ার ত্রাতা হিসেবে আবির্ভুত হয়েছেন। বিপদে পড়া অস্ট্রেলিয়া দলকে টানছেন তিনি। ৮০ বলে হাফ সেঞ্চুরি করেছেন তিনি। তার নৈপুন্যেই অস্ট্রেলিয়ার লিড ছাড়িয়েছে একশ রান। অজিদের সংগ্রহ ছিল ৮ উইকেটে ১৬৫ রান।

ডারউইন টেস্টে জয় পাওয়া বাংলাদেশ দল আজ শনিবার শুরু হওয়া ম্যাকাই টেস্টে অলআউট হয়ে গেল মাত্র ৬৪ রানে। ইনিংসের আয়ু ছিল মাত্র ৩৪ ওভার। মিচেল স্টার্ক ১২ রানে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতিটা করেন। এরপর উইকেটে আগুন ঝরিয়েছেন বাংলাদেশের পেস বোলার শরিফুল ইসলাম। তিনিও ৬ উইকেট শিকার করেন। তাতে অজিরা ৮ উইকেট হারিয়ে বসে ১৪৮ রানের মধ্যে। বিপদের সময় লড়াকু ফিফটিতে স্বাগতিক দলের লিড একশ পার করান ক্যামেরন গ্রিন।

প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮ উইকেটে ১৬৫ রান। তাদের লিড ১০১ রানের। ১৮ উইকেট পতনের দিনে এগিয়ে থাকল অস্ট্রেলিয়া।

এর আগে নিজেদের টেস্ট ইতিহাসে চতুর্থ সর্বনিম্ন ৬৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। সফরকারীদের গুটিয়ে দিতে ৩৪ ওভার লেগেছে অস্ট্রেলিয়ার।

আরও