লা লিগা

ঘরের মাঠে রিয়ালকে হারিয়ে বার্সেলোনার ২৯তম ট্রফি

এ জয়ে বার্সেলোনার পয়েন্ট দাঁড়ায় ৯১। তিন ম্যাচ হাতে রেখেই দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের চেয়ে ১৪ পয়েন্ট এগিয়ে যায় তারা। ফলে বাকি ম্যাচগুলোর ফল যাই হোক, শিরোপা এখন নিশ্চিত কাতালানদের

স্প্যানিশ ক্লাসিকোকে যেন শিরোপা উৎসবে পরিণত করল এফসি বার্সেলোনা। ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে ২৯তম লা লিগা শিরোপা নিশ্চিত করেছে হান্সি ফ্লিকের দল।

এ জয়ে বার্সেলোনার পয়েন্ট দাঁড়ায় ৯১। তিন ম্যাচ হাতে রেখেই দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের চেয়ে ১৪ পয়েন্ট এগিয়ে যায় তারা। ফলে বাকি ম্যাচগুলোর ফল যাই হোক, শিরোপা এখন নিশ্চিত কাতালানদের।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বার্সা। নবম মিনিটেই দলকে এগিয়ে দেন মার্কাস র‍্যাশফোর্ড। বক্সের ঠিক বাইরে ফেরান তোরেসকে ফাউল করেন আন্তোনিও রুডিগার। সেখান থেকে নেয়া দুর্দান্ত ফ্রি-কিকে বল জড়িয়ে দেন জালের ওপরের কোণে। রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া কোনো সুযোগই পাননি।

এর নয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা। ফেরমিন লোপেসের ক্রস থেকে দানি ওলমোর বুদ্ধিদীপ্ত ব্যাকহিল পেয়ে জোরালো শটে গোল করেন ফেরান তোরেস।

এ নিয়ে টানা দ্বিতীয় লা লিগা জিতলেন বার্সা কোচ হান্সি ফ্লিক। গত মৌসুমেও তিনি দলকে লা লিগা ও কোপা দেল রের দ্বৈত শিরোপা এনে দিয়েছিলেন।

আরও