বায়ার্ন-পিএসজি লড়াই

গোল উৎসব হতে পারে মিউনিখেও

চলতি আসরে সর্বোচ্চ ৪৩টি গোল করেছে পিএসজি, দ্বিতীয় সর্বোচ্চ ৪২ গোল করেছে বায়ার্ন। সেমিফাইনালের প্রথম লেগে দুই দল মিলে করেছে ৯ গোল। প্যারিসের সেই থ্রিলারটি ৫-৪ গোলে জিতেছে পিএসজি। মিউনিখে দ্বিতীয় লেগেও গোল উৎসব করতে পারে দুই দল।

মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় সেমিফাইনালের মীমাংসা হবে। দ্বিতীয় লেগে মুখোমুখি হচ্ছে স্বাগতিক বায়ার্ন মিউনিখ ও প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। বাংলাদেশ সময় বুধবার রাত ১টায় শুরু হবে সেমিফাইনালের দ্বিতীয় লেগের খেলা।

চলতি আসরে সর্বোচ্চ ৪৩টি গোল করেছে পিএসজি, দ্বিতীয় সর্বোচ্চ ৪২ গোল করেছে বায়ার্ন। সেমিফাইনালের প্রথম লেগে দুই দল মিলে করেছে ৯ গোল। প্যারিসের সেই থ্রিলারটি ৫-৪ গোলে জিতেছে পিএসজি। মিউনিখে দ্বিতীয় লেগেও গোল উৎসব করতে পারে দুই দল।

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এই প্রথম এক মৌসুমে দুটি দলই ৪০-এর বেশি গোল করেছে। সেমিফাইনালের দ্বিতীয় লেগের পর এই দুটি দলের একটি ফাইনালে যাচ্ছে। তাই বার্সেলোনার ৪৫ গোলের রেকর্ডটা এখন হুমকির মুখে। এমনকি, দুটি দলই একসঙ্গে বার্সার রেকর্ডটা টপকে যেতে পারে। আবার ফাইনালেও রেকর্ডটি ভাঙার সুযোগ তো থাকছে। ১৯৯৯-২০০০ মৌসুমে ৪৫ গোলের রেকর্ড গড়েছিল বার্সেলোনা।

মিউনিখে দুই গোল করলেই বার্সার রেকর্ডটা ছুঁয়ে ফেলবে পিএসজি, যারা আগের ম্যাচে করেছে ৫ গোল। চলতি মৌসুমে ১৫ ম্যাচ খেলে তারা ৪৩ গোল করেছে। চেলসির বিপক্ষে শেষ ষোলোর প্রথম লেগে ও গ্রুপ পর্বে টটেনহ্যামের বিপক্ষে ৫ গোল করেছে লুইস এনরিকের দল। যদিও সবচেয়ে বড় জয়টি তারা পেয়েছে জার্মান দল লেভারকুসেনের মাঠে। ৭-২ গোলে স্বাগতিক দলটিকে গুঁড়িয়ে দেয় প্যারিস জায়ান্টরা।

১০ গোল করে পিএসজির গোল উৎসবে নেতৃত্ব দেন জর্জিয়ান স্ট্রাইকার কাভিচা কাভারাতস্কেইয়া। এছাড়া ওসমান দেম্বেলে ছয় গোল ও ডিজায়ার দুয়ে পাঁচ গোল করেন। দলটির বদলি খেলোয়াড়রা ১০টি গোল করে, যা আরেকটি রেকর্ড। এর মধ্য দিয়ে তারা কাইজারস্লটার্নের রেকর্ড ভেঙে দেয়।

২০১৯/২০ মৌসুমে ১১ ম্যাচে ৪৩ গোল করেছে বায়ার্ন। ম্যাচপ্রতি গোল ৩.৯১! হ্যান্সি ফ্লিকের দল গ্রুপ পর্বের ছয় ম্যাচ জয়ের পথে করেছে ২৪ গোল। এবার নিজেদের রেকর্ড তো বটেই, বার্সার রেকর্ডও ভাঙার সুযোগ তাদের সামনে। চলতি মৌসুমে গ্রুপ পর্বে আট ম্যাচের মধ্যে সাতটি জিতেছে বাভারিয়ানরা, গোল করেছে ২২টি।

এবার বায়ার্নের ১২ জন ভিন্ন খেলোয়াড় গোল করেছেন। এর মধ্যে হ্যারি কেন একাই করেছেন ১৩ গোল, যা কোনো ইংলিশ খেলোয়াড়ের একক চ্যাম্পিয়ন্স লিগ আসরে সবচেয়ে বেশি গোলের রেকর্ড। মাইকেল ওলিস করেছেন পাঁচ গোল।

২০২৫ সালে দুবার ও চলতি বছর একবার মুখোমুখি হয় পিএসজি ও বায়ার্ন। ২০২৫ সালে ক্লাব বিশ্বকাপে বায়ার্নকে ২-০ গোলে হারিয়ে দেয় পিএসজি। গত বছর চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির মাঠে ২-১ গোলের জয় পায় বাভারিয়ানরা। গত সপ্তাহে সেমিফাইনালের প্রথম লেগে ৯ গোলের থ্রিলারে জয় পয় এনরিকের দল। বুধবার কোন দল হাসবে শেষ হাসি?

আরও