চেলসিতে যোগ দিলেন ‘বাজপাখি’ মার্তিনেজ

চেলসির সঙ্গে তিন বছরের চুক্তিতে সই করেছেন ৩৩ বছর বয়সী মার্তিনেজ, যিনি ২০২২ সালে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয় করেন। কাতারে অনুষ্ঠিত আসরে তিনি সেরা গোলকিপারের পুরস্কার জিতেছিলেন।

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলা থেকে চেলসিতে যোগ দিলেন আর্জেন্টিনার কৃতি গোলকিপার এমিলিয়ানো মার্তিনজ, যাকে ডাকা হয় ‘বাজপাখি’ নামে। তাকে কিনতে অবশ্য খুব বেশি অর্থ খরচ হয়নি ব্লুজদের। তার জন্য লন্ডন জায়ান্টদের খরচ মাত্র ৭৫ লাখ পাউন্ড।

চেলসির সঙ্গে তিন বছরের চুক্তিতে সই করেছেন ৩৩ বছর বয়সী মার্তিনেজ, যিনি ২০২২ সালে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয় করেন। কাতারে অনুষ্ঠিত আসরে তিনি সেরা গোলকিপারের পুরস্কার জিতেছিলেন। আর্সেনালের সাবেক এ গোলকিপার ২০২০ সালে যোগ দেন অ্যাস্টন ভিলায়। সেই থেকে ক্লাবটির হয়ে ২৫৬ ম্যাচ খেলেছেন। গত মৌসুমে ভিলার হয়ে জিতেছেন ইউরোপা লিগ।

চেলসিতে যোগ দেয়া নিয়ে মার্তিনেজ বলেন, ‘এই ক্লাবটিতে যোগ দিতে পেরে আমি আনন্দিত। আমি ও আমার পরিবারের জন্য সিদ্ধান্তটি নেয়া খুব সহজ ছিল। আমরা অনেক খুশি। দ্রুতই তাদের হয়ে শুরু করতে চাই। ক্লাবটিতে আমি সাফল্য পেতে চাই। আমি এমন এক খেলোয়াড় যা-ই করি না কেন, সব সময় শিরোপা জিততে চাই। এই মানসিকতা নিয়েই চেলসিতে এসেছি, কারণ চেলসিও শিরোপা জিততে চায়।’

২০২২ সাল থেকে এ নিয়ে অ্যাস্টন ভিলা থেকে অষ্টম খেলোয়াড় কিনল চেলসি এবং এ বাবদ অ্যাস্টন ভিলাকে ১৬ কোটি ৩৫ লাখ পাউন্ড দিয়েছে ব্লুজরা।

আরও