সাইবার হামলা ঠেকাতে মার্কিন কোম্পানিগুলোর প্রতি চাপ

যুক্ত করা হতে পারে সামরিক উদ্যোগ

সাইবার অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য মার্কিন কোম্পানিগুলো এবং বৈদেশিক উপদেষ্টাদের প্রতি চাপ প্রয়োগ করছে যুক্তরাষ্ট্র। দেশটিকে লক্ষ্য করে পরিচালিত এসব সাইবার হামলা প্রতিরোধ করার জন্য সম্ভাব্য সব প্রতিরোধের কথাও ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রতিরোধ ব্যবস্থা হিসেবে সাইবার স্পেসে সামরিক পদক্ষেপের কথাও বিবেচনা করছেন প্রেসিডেন্ট বাইডেন। রোববার এমন তথ্য জানান মার্কিন কর্মকর্তারা। খবর রয়টার্স।

সাইবার অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য মার্কিন কোম্পানিগুলো এবং বৈদেশিক উপদেষ্টাদের প্রতি চাপ প্রয়োগ করছে যুক্তরাষ্ট্র দেশটিকে লক্ষ্য করে পরিচালিত এসব সাইবার হামলা প্রতিরোধ করার জন্য সম্ভাব্য সব প্রতিরোধের কথাও ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রতিরোধ ব্যবস্থা হিসেবে সাইবার স্পেসে সামরিক পদক্ষেপের কথাও বিবেচনা করছেন প্রেসিডেন্ট বাইডেন রোববার এমন তথ্য জানান মার্কিন কর্মকর্তারা খবর রয়টার্স

রোববার এক সাক্ষাত্কারে মার্কিন বাণিজ্যমন্ত্রী জিনা রাইমোন্ডো বলেন, র্যানসমওয়্যার অপরাধীদের কবল থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষার জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সম্ভাব্য সব পদক্ষেপের কথা বিবেচনা করছে বাইডেন প্রশাসন সময় সাইবার অপরাধীদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার মতো বিষয়ও বিবেচনায় আছে বলে জানান জিনা রাইমোন্ডো

তবে মার্কিন প্রশাসনের প্রস্তাবিত এসব পদক্ষেপের ব্যাপারে বিস্তারিত কোনো কিছুই জানাননি রাইমোন্ডো রাইমোন্ডো বলেন, চলতি মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাক্ষাতের সময় এসব বিষয় এজেন্ডা আকারে উত্থাপন করা হবে যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে ক্রমাগত সাইবার হামলা দেশটিকে রাশিয়ার বিরুদ্ধে আরো শক্ত অবস্থানে যেতে বাধ্য করছে বলেও জানান রাইমোন্ডো যুক্তরাষ্ট্র মনে করে যুক্তরাষ্ট্রে সাইবার হামলার সঙ্গে জড়িত কিছু অপরাধীকে রাশিয়া তাদের আশ্রয়ে রেখেছে

রাইমোন্ডো বলেন, আমরা সম্ভাব্য প্রতিক্রিয়া, পরিণতি প্রতিশোধের কথা বিবেচনায় রেখে কোনো কিছুকেই আলোচনার টেবিলের বাইরে নিয়ে আসছি না

গত সপ্তাহে বিশ্বের বৃহৎ মাংস প্রক্রিয়াজাত কোম্পানি জেবিএস মিট প্লান্টস সাইবার হামলাকারীদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে একই সঙ্গে কলোনিয়াল পাইপলাইনেও আক্রমণ করেছে এই সাইবার অপরাধীরা, যা মার্কিন খাদ্য জ্বালানি সরবরাহে একটি বিশাল আকারে ব্যাঘাত সৃষ্টি করেছে

সিএনএনকে দেয়া এক সাক্ষাত্কারে মার্কিন জ্বালানিমন্ত্রী জেনিফার গ্রানহলম বলেন, যুক্তরাষ্ট্রের বিরোধীরা সমগ্র মার্কিন জ্বালানি গ্রিডকে বন্ধ করে দেয়ার সক্ষমতা রাখে জ্বালানি খাতের চারপাশ থেকে বিরোধীরা হাজার হাজার আক্রমণ পরিচালনা করছে

বিশেষ করে সাম্প্রতিক সময়ে রাশিয়াভিত্তিক হ্যাকারদের দ্বারা বেশ কয়েকটি বড় আকারের সাইবার হামলার ঘটনা পুতিনের সঙ্গে বৈঠকে এটিকে ইস্যু আকারে উপস্থাপনের সুযোগ করে দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা

মার্কিন কর্মকর্তারা জানান, ১৬ জুন জেনেভায় অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে ব্যাপারে রাশিয়ান কর্মকর্তাদের একটি পরিষ্কার বার্তা দেয়া হবে সাইবার বিশেষজ্ঞরা জানান, পরবর্তী পদক্ষেপ হিসেবে যেসব কম্পিউটার থেকে এসব হামলা পরিচালনা করা হয়, সেসব কম্পিউটার সার্ভারকে অস্থিতিশীল করে তোলাই হবে প্রতিরোধের প্রথম কাজ

সম্ভাব্য সাইবার হামলার ব্যাপারে বিভিন্ন কোম্পানির প্রতি আরো সজাগ স্বচ্ছ দৃষ্টি প্রদানের নির্দেশ দিয়েছেন মার্কিন কর্মকর্তারা

রোববার মার্কিন পরিবহনমন্ত্রী পিট বাটিগিয়েগ জানান, মে মাসে কলোনিয়াল পাইপলাইনে সাইবার হামলার মতো বিষয়টি আমাদের দৃষ্টিকে খুলে দিয়েছে এর মাধ্যমে একটি বেসরকারি কোম্পানির ওপর সাইবার হামলার মতো ঘটনা ঘটলে জাতীয়ভাবে তার কী প্রভাব দেখা যায় তার বোঝা গেছে

জেনিফার গ্রানহলম জানান, কোনো কোম্পানি সাইবার অপরাধীদের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার সঙ্গে সঙ্গেই তা ফেডেরাল সরকারকে জানানো উচিত একই সঙ্গে এসব আক্রমণকারীদের মুক্তিপণের অর্থও পরিশোধ করা থেকে বিরত থাকতে হবে গ্রানহলম বলেন, এসব র্যানসমওয়্যার অপরাধীদের কোনো ধরনের অর্থ পরিশোধ করা উচিত নয়, কারণ এর মাধ্যমে দুষ্ট প্রকৃতির লোকদের উৎসাহই দেয়া হয় কেবল

আরও