অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে ১৫ বছরের অধ্যায়ের ইতি টানলেন টিম কুক। বিশ্বের অন্যতম মূল্যবান প্রযুক্তি কোম্পানিটির নেতৃত্ব থেকে আজ সরে দাঁড়ালের তিনি। কুকের পর সিইও হিসেবে অ্যাপলকে সামনে নিয়ে যাবেন জন টার্নাস। এর আগে কোম্পানির হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি।
তবে অ্যাপল ছেড়ে যাচ্ছেন না কুক। দীর্ঘদিনের সিইও এখন কোম্পানির পরিচালনা পর্ষদের নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব নেবেন। নতুন পদেও তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকবেন বলে জানায় টেক জায়ান্টটি।
অ্যাপল এ নেতৃত্বের পরিবর্তনের প্রথম ঘোষণা করে গত এপ্রিলে। তবে আনুষ্ঠানিকভাবে পরিবর্তন কার্যকর হলো আজ থেকে। খবর বিজনেস ইনসাইডার