যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয় (এআই) নীতি তদারকি ও প্রযুক্তিটির বিকাশে নতুন টাস্কফোর্স গঠন করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘সুপার ইন্টেলিজেন্স ফোর্স’ নামের টাস্কফোর্সটির নেতৃত্ব দেবেন দেশটির জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে গতকাল ট্রাম্প বলেন, সরকারের এআই-সংক্রান্ত কার্যক্রম সমন্বয় করবে নতুন টাস্কফোর্সটি। একইসঙ্গে প্রযুক্তিটির উন্নয়নে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব নিশ্চিত করাও এর অন্যতম লক্ষ্য।
এর আগে এআই-কে ‘সুপার ইন্টেলিজেন্স’ নামে অভিহিত করার জন্য গত ২৯ সেপ্টেম্বর একটি নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। প্রেসিডেন্টের যুক্তি, ‘আর্টিফিশিয়াল’ শব্দটি প্রযুক্তিটিকে কিছুটা ‘কৃত্রিম’ বা ‘নকল’ বলে মনে করায়। এর পরই এআইয়ের নাম পরিবর্তনের উদ্যোগ নেন তিনি।
টাস্কফোর্সটি সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্প ও হোয়াইট হাউজের চিফ অব স্টাফ সুসি ওয়াইলসের কাছে প্রতিবেদন দেবে। খবর বিবিসি।