শিগগিরই ইভেন্টের ঘোষণা

আইফোন ১৮ সিরিজের চমক নিয়ে জল্পনার শেষ নেই

আইফোন ১৭ সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয় গত বছর ২৭ আগস্ট। এর আগের বছর আইফোন ১৬ সিরিজের ক্ষেত্রেও একই তারিখে অনুষ্ঠান ঘোষণার তথ্য পাওয়া যায়। অ্যাপল এবারও একই দিনটি বেছে নেবে বলে ধারণা করা হচ্ছে

অ্যাপল প্রতি বছর সেপ্টেম্বরে নতুন আইফোন উন্মোচন করে আসছে। এবারও এর ব্যতিক্রম হবে না বলে প্রত্যাশা অ্যাপলপ্রেমীদের। টিপস্টারদের ধারণা, চলতি সপ্তাহেই আইফোন ১৮ প্রো সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানের তারিখ ঘোষণা করতে পারে টেক জায়ান্টটি। সাম্প্রতিক বছরগুলোর ধারা অনুসরণ করলে আগামী বৃহস্পতিবার এ ঘোষণা আসতে পারে। আর গুঞ্জন অনুযায়ী, নতুন আইফোন উন্মোচন হতে পারে ৯ সেপ্টেম্বর। খবর ইন্ডিয়া টুডে।

সাম্প্রতিক একাধিক প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের অনুষ্ঠানে আইফোন ১৮ বেজ মডেল, আইফোন ১৮ই ও এয়ার টুর দেখা মিলবে না। এসব মডেল ২০২৭ সাল বাজারে আসবে।

এর আগেও আইফোন ১৭ সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয় গত বছর ২৭ আগস্ট। তার আগের বছর আইফোন ১৬ সিরিজের ক্ষেত্রেও একই তারিখে অনুষ্ঠান ঘোষণার তথ্য পাওয়া যায়। অ্যাপল এবারও একই দিনটি বেছে নেবে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের আয়োজনে মোট সাতটি নতুন ডিভাইস আসতে পারে। এর মধ্যে থাকবে আইফোন ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স। পাশাপাশি অ্যাপলের প্রথম ভাঁজযোগ্য আইফোনও উন্মোচন হতে পারে বলে আশা করছেন অনেকে।

ছোট হতে পারে ডায়নামিক আইল্যান্ড

আইফোন ১৮ প্রো মডেলে ডিসপ্লে ও ক্যামেরায় পরিবর্তন আনার পরিকল্পনা করছে অ্যাপল। এর মধ্যে সবচেয়ে আলোচিত পরিবর্তন হতে পারে ফেস আইডি প্রযুক্তিতে। প্রতিবেদনে বলা হয়, ফেস আইডির কিছু যন্ত্রাংশ ডিসপ্লের নিচে বসানোর কাজ করছে অ্যাপল। এতে ফোনের ওপরের অংশে থাকা ডায়নামিক আইল্যান্ড ছোট হয়ে আসতে পারে। এমনকি ভবিষ্যতে এটি পুরোপুরি বাদও যেতে পারে।

এছাড়া দুই প্রো মডেলেই অ্যাপলের নতুন এ২০ প্রো চিপ ব্যবহারের কথা রয়েছে। এতে ফোনের কর্মক্ষমতা আরো বাড়তে পারে। আইফোন ১৮ প্রো ম্যাক্সে বড় ব্যাটারি ও সামান্য বেশি পুরু কাঠামোও থাকতে পারে।

ফোল্ডেবলে বাদ যেতে পারে ফেস আইডি

অ্যাপলের প্রথম ভাঁজযোগ্য আইফোন এবারের আয়োজনের সবচেয়ে আকর্ষণীয় পণ্য হতে পারে। ফোনটির ভেতরে থাকবে বড় ডিসপ্লে। বাইরে থাকবে আরেকটি ছোট পর্দা। ফলে ভাঁজ করা অবস্থায় এটি সাধারণ স্মার্টফোনের মতো ব্যবহার করা যাবে।

ফোনটির দাম ২ হাজার ডলারের বেশি হতে পারে বলে উল্লেখ করা আছে প্রতিবেদনে। বাংলাদেশী মুদ্রায় এর মূল্য প্রায় আড়াই লাখ টাকার কাছাকাছি।

আসতে পারে নতুন অ্যাপল ওয়াচও

আইফোনের পাশাপাশি সেপ্টেম্বরের আয়োজনে নতুন অ্যাপল ওয়াচও দেখা যেতে পারে। এসময় অ্যাপল ওয়াচ সিরিজ ১২ ও অ্যাপল ওয়াচ আলট্রা ৪ উন্মোচন করতে পারে প্রতিষ্ঠানটি।

আরও