সেমিকন্ডাক্টর চিপ তৈরি

যুক্তরাষ্ট্রে আরো তিনটি কারখানা স্থাপন করবে স্যামসাং

সেমিকন্ডাক্টর চিপ তৈরির জন্য যুক্তরাষ্ট্রে আরো তিনটি কারখানা চালুর পরিকল্পনা করছে দক্ষিণ কোরীয় টেক জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিকস। নতুন এ কারখানাগুলোর দুটি হবে অ্যারিজোনায়, অন্যটি নিউইয়র্কে।

সেমিকন্ডাক্টর চিপ তৈরির জন্য যুক্তরাষ্ট্রে আরো তিনটি কারখানা চালুর পরিকল্পনা করছে দক্ষিণ কোরীয় টেক জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিকস। নতুন কারখানাগুলোর দুটি হবে অ্যারিজোনায়, অন্যটি নিউইয়র্কে। বর্তমানে টেক্সাসের অস্টিনে একটি চিপ তৈরির কারখানা রয়েছে স্যামসাংয়ের। খবর রয়টার্স।

টেক্সাস কর্তৃপক্ষের কাছে জমা দেয়া নথিতে স্যামসাং জানিয়েছে, যুক্তরাষ্ট্রে চিপ তৈরির প্রকল্পে মোট হাজার ৭০০ কোটি ডলার বিনিয়োগ করবে তারা। এরই অংশ হিসেবে নতুন কারখানাগুলো স্থাপন করা হচ্ছে।

নথি অনুযায়ী, অ্যারিজোনা নিউইয়র্কে কারখানা স্থাপনের পাশাপাশি সম্পত্তি ক্রয়ে কর ছাড়, বড় ধরনের ভর্তুকি ফেরতযোগ্য করের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে স্যামসাং।

স্যামসাংয়ের নতুন কারখানাগুলো অ্যাডভান্সড লজিক ডিভাইস উৎপাদনে ব্যবহার করা হবে। সেখানে হাজার ৮০০ জনের কর্মসংস্থান হবে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।

তীব্র তুষারঝড়ের কারণে গত মাসে স্যামসাংয়ের অস্টিন কারখানাটি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে কয়েক সপ্তাহের মধ্যেই তা আবার উৎপাদনে ফিরবে বলে আশা করা হচ্ছে।

সম্প্রতি স্যামসাং দক্ষিণ কোরিয়ার এক মুখপাত্র জানান, কোম্পানিটি যুক্তরাষ্ট্রে তাদের ব্যবসা আরো সম্প্রসারণ করবে। তবে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

আরও