সাইবার অপরাধ ও র‍্যানসমওয়্যার

৩০ দেশের সঙ্গে আলোচনায় বসবে হোয়াইট হাউজ

বিশ্বজুড়ে ক্রমবর্ধমান সাইবার হামলা ও র‍্যানসমওয়্যারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অংশ হিসেবে ৩০টি দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবে যুক্তরাষ্ট্রের শীর্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা। সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন এক ঘোষণায় এ কথা জানান। খবর রয়টার্স।

বিশ্বজুড়ে ক্রমবর্ধমান সাইবার হামলা  র‍্যানসমওয়্যারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অংশ হিসেবে ৩০টি দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবে যুক্তরাষ্ট্রের শীর্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা। সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন এক ঘোষণায় কথা জানান। খবর রয়টার্স।

এক বিবৃতিতে বাইডেন বলেন, হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা কাউন্সিল পরিচালিত অনলাইন সেশনে ক্রিপ্টোকারেন্সির অবৈধ ব্যবহার বন্ধে আইন প্রয়োগে সহযোগিতামূলক পদক্ষেপ উন্নয়নে কাজ করা হবে।

চলতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রে একাধিক সাইবার হামলার ঘটনা ঘটে। ফলে দেশটির জ্বালানি খাত এবং মাংস উৎপাদন খাতের স্বাভাবিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। এর পর পরই দেশের সার্বিক সাইবার নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

দেশটির মাংস উৎপাদনকারী প্রতিষ্ঠান জেবিএস তাদের সিস্টেম রক্ষায় কোটি ১০ লাখ ডলার অর্থ দিয়েছে। প্রযুক্তিবিদদের ধারণা, রাশিয়ার একটি হ্যাকার গ্রুপ হামলার সঙ্গে জড়িত। অন্যদিকে সিস্টেম অ্যাকসেস ফিরে পেতে কলোনিয়াল পাইপলাইন একটি হ্যাকার দলকে ৫০ লাখ ডলার প্রদান করেছে। সংশ্লিষ্টদের ধারণা হ্যাকার গ্রুপটি পূর্ব ইউরোপকেন্দ্রিক।

বাইডেন প্রশাসনের আশা অনানুষ্ঠানিকভাবে কাউন্টার র‍্যানসমওয়্যার উদ্যোগ গ্রহণে তারা যে নতুন গ্রুপ তৈরি করেছে সেটি ন্যাটো সাতটি ধনী দেশের সঙ্গে আলোচনায় অংশ নেয়ার বিষয়টিকে জোরদার করবে।

আরও