২০২০ সালে প্রযুক্তি খাতে বিনিয়োগের ক্ষেত্রে বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানকে পেছনে ফেলে সফলতা অর্জন করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান। খবর ব্লুমবার্গ।
সিঙ্গাপুরভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম সেন্টো ভেঞ্চারের এক প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ-পূর্ব এশিয়া ২০২০ সালে প্রযুক্তি খাতে ৮২০ কোটি ডলার বিনিয়োগ করা হয়েছে, যা ২০১৯ সালের তুলনায় ৩ দশমিক ৫ শতাংশ কম। ভারতে এ হার ৩১ শতাংশ কম এবং আফ্রিকায় ৩৮ শতাংশ।
৬৫ কোটি জনসংখ্যার এ অঞ্চল ধীরে ধীরে অনলাইন জগতে বিস্তৃত হচ্ছে। বিশেষ করে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনামে ধীরে ধীরে ই-কমার্স, ফিনটেক ও রাইডশেয়ারিং অ্যাপের ব্যবহার বাড়ছে।
তবে সাফল্য পেলেও দক্ষিণ-পূর্ব এশিয়া যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নকে অনুসরণ করেছিল। বিনিয়োগ লাভের ক্ষেত্রে ২০১৯ সালে যারা রেকর্ড করেছিল এবং ১৩ ও ১৫ শতাংশ প্রবৃদ্ধিও অর্জন করেছিল। যেখানে চীন বিগত বছরের তুলনায় ৬ শতাংশ বিনিয়োগ বৃদ্ধি করতে পেরেছিল।