অ্যান্ড্রয়েডেও ব্যবহার করা যাবে অ্যাপল ম্যাপস

ওয়েবে অ্যাপল ম্যাপসের বিটা সংস্করণ ছেড়ে পূর্ণাঙ্গ সংস্করণ চালু করেছে অ্যাপল।

ওয়েবে অ্যাপল ম্যাপসের বিটা সংস্করণ ছেড়ে পূর্ণাঙ্গ সংস্করণ চালু করেছে অ্যাপল। ফলে এখন অ্যান্ড্রয়েডে থেকেও এ ম্যাপ ব্যবহার করা যাবে। এতদিন শুধু ডেস্কটপ ও ট্যাবলেট থেকে ফিচারটি ব্যবহার করা যেত। খবর নাইনটুফাইভ ম্যাক।

প্রতিবেদন বলছে, গত বছর অ্যাপল ওয়েব প্লাটফর্মে অ্যাপল ম্যাপসের বিটা সংস্করণ চালু করে। এর মাধ্যমে অন্যান্য প্লাটফর্মের ব্যবহারকারীরা প্রথমবারের মতো অ্যাপলের ম্যাপিং পরিষেবা ব্যবহারের সুযোগ পায়। তবে অ্যাপল ম্যাপস ওয়েবের প্লাটফর্মটি এতদিন ‘বিটা’ লেবেলযুক্ত ছিল। সম্প্রতি এটি পূর্ণাঙ্গ সংস্করণ হিসেবে চালু হয়েছে।

সবচেয়ে বড় চমক হলো মোবাইল প্লাটফর্মের জন্য এর সুযোগ। আগে অ্যাপল ম্যাপসের ওয়েব সংস্করণ শুধু ডেস্কটপ ও ট্যাবলেট ওয়েব ব্রাউজারে ব্যবহার করা যেত। কিন্তু এখন এটি আইফোন ও অ্যান্ড্রয়েড ফোনেও ব্যবহার করা যাবে। খবরটি আইওএস ব্যবহারকারীদের জন্য খুব বেশি পরিবর্তন না আনলেও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা চাইলে এখন অ্যাপল ম্যাপস ব্যবহার করতে পারবে।

অ্যাপল ম্যাপসের ওয়েব সংস্করণ দিয়ে ব্যবহারকারীরা ম্যাপ এক্সপ্লোর, ব্যবসা ও আগ্রহের জায়গা খোঁজা, দিকনির্দেশনা দেখা ও গাইড ব্রাউজ করার সুযোগ পাবে। তবে এখনো থ্রিডি বিল্ডিং ভিউ, পাবলিক ট্রানজিট ম্যাপ, সেভ করার জায়গা কিংবা কাস্টম গাইড ব্যবহারের জন্য অ্যাপল অ্যাকাউন্টে সাইন ইন করার অপশন সুবিধা অনুপস্থিত।

উল্লেখ্য, কয়েক মাস আগেই অ্যাপল এ ওয়েব অ্যাপে ‘লুক অ্যারাউন্ড’ ফিচার চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ৩৬০ ডিগ্রি প্যানোরামিক ভিউয়ে তাদের চারপাশ ঘুরে দেখতে পারে। যেসব জায়গায় এ ফিচার প্রযোজ্য, সেখানে ম্যাপে থাকা বাইনোকুলার আইকনে ক্লিক করে এটি দেখা যায়।

আরও