বছর দেড়েক ধরে চলা করোনা মহামারীতে অনেকেই ঘরে বসে অফিস ও ক্লাস করছেন। এক্ষেত্রে সাশ্রয়ী ও নিরাপদ যোগাযোগের প্লাটফর্ম হিসেবে নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে হোয়াটসঅ্যাপ।
যেসব হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী নিয়মিত অডিও-ভিডিও কল করেন, তাদের ইন্টারনেট প্যাকেজ বা ডাটা খরচের প্রতি বাড়তি নজর দিতে হয়। বিশেষ কৌশল অবলম্বন করলে অল্প ডাটা খরচের মাধ্যমে প্রয়োজনীয় কল সম্পন্ন করা যায়।
খবর গ্যাজেটস নাউ।
সাশ্রয়ী অডিও-ভিডিও কলের জন্য ব্যবহারকারীর কাছে হোয়াটসঅ্যাপের সর্বশেষ ভার্সনটি থাকতে হবে। কারো স্মার্টফোনে সর্বশেষ ভার্সনটি না থাকলে সেটি আপডেট করে নিতে হবে।
প্রথমে স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করতে হবে। তারপর ওপরের ডান কোনায় থাকা তিনটি ডট চিহ্নিত অপশনে ক্লিক। সেখান থেকে ‘সেটিংস’
অপশনে যেতে হবে। এবার একটু নিচের দিকে ‘স্টোরেজ অ্যান্ড ডাটা’
অপশনটি পাওয়া যাবে। এখানে ক্লিক করার পর ‘ইউজ লেস ডাটা ফর কলস’
নামের একটি অপশন আসবে। এ অপশনটি চালু করেই আপনার ইন্টারনেট ব্যয় কমানো যাবে।