কিছু রাজনীতিবিদের তহবিল সরবরাহ বন্ধ মাইক্রোসফটের

গত ৩ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল মেনে নিতে অস্বীকৃতি এবং প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয়কে বাতিল করার দাবি জানানো কিছু রিপাবলিকান রাজনীতিবিদের তহবিল সরবরাহ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে মাইক্রোসফট। খবর এএফপি।

প্রযুক্তি জায়ান্টটির করপোরেট ভাইস প্রেসিডেন্ট ফ্রেড হামফ্রিস জানান, ২০২২ নির্বাচন মৌসুমে মাইক্রোসফটের সব ধরনের অনুদান ও তহবিল থেকে বঞ্চিত হবেন ওই রাজনীতিবিদরা।

মাইক্রোসফটের কর্মী, শেয়ারহোল্ডার ও পরিবারের সদস্যদের মাধ্যমে প্রতিষ্ঠিত মাইক্রোসফট করপোরেশন স্টেকহোল্ডারস ভলান্টারি পিএসি এ আর্থিক সহায়তা দিয়ে আসছিল।

হামফ্রিস জানান, আর্থিক সংস্কার ও ভোটাধিকার সম্প্রসারণের দাবি জোরদারে ডেমোক্রেসি ফরওয়ার্ড ইনিশিয়েটিভ নামে একটি রাজনৈতিক কার্যক্রম পরিচালনা কমিটি চালু করতে যাচ্ছে মাইক্রোসফট।

আরও