ছাঁটাইয়ের পর বাছাই করা সেরা কর্মীদের জন্য বোনাসের পরিকল্পনা মেটার

অভ্যন্তরীণ নথি অনুযায়ী, সম্প্রতি ‘চেকপয়েন্ট’ নামে একটি নতুন পারফরম্যান্স রিভিউ সিস্টেম চালু করতে যাচ্ছে মেটা। ২০২৬ সালের মাঝামাঝি থেকে নতুন এ মূল্যায়ন পদ্ধতি কার্যকরের পরিকল্পনা রয়েছে কোম্পানিটির। এর মূল লক্ষ্য, কর্মীদের মূল্যায়ন প্রক্রিয়া সহজ করা এবং যে সব কর্মীর কাজ প্রতিষ্ঠানে ‘ব্যতিক্রমী প্রভাব’ ফেলেছে, তাদের পুরস্কার উল্লেখযোগ্যভাবে বাড়ানো।

এক হাজার কর্মী ছাঁটাইয়ের রেশ কাটতে না কাটতেই বাছাই করা কিছু কর্মীকে বড় অঙ্কের বোনাস দেয়ার পরিকল্পনা করছে মেটা। অভ্যন্তরীণ নথি অনুযায়ী, প্রতিষ্ঠানটি তাদের বাছাই করা কিছু কর্মীর জন্য মূল বেতনের সর্বোচ্চ ৩০০ শতাংশ পর্যন্ত বোনাস দেয়ার পরিকল্পনা করছে। খবর ইন্ডিয়া টুডে।

অভ্যন্তরীণ নথি অনুযায়ী, সম্প্রতি ‘চেকপয়েন্ট’ নামে একটি নতুন পারফরম্যান্স রিভিউ সিস্টেম চালু করতে যাচ্ছে মেটা। ২০২৬ সালের মাঝামাঝি থেকে নতুন এ মূল্যায়ন পদ্ধতি কার্যকরের পরিকল্পনা রয়েছে কোম্পানিটির। এর মূল লক্ষ্য, কর্মীদের মূল্যায়ন প্রক্রিয়া সহজ করা এবং যে সব কর্মীর কাজ প্রতিষ্ঠানে ‘ব্যতিক্রমী প্রভাব’ ফেলেছে, তাদের পুরস্কার উল্লেখযোগ্যভাবে বাড়ানো।

মেটার এ নতুন মূল্যায়ন পদ্ধতিতে কর্মীদের কর্মদক্ষতাকে চারটি স্তরে ভাগ করা হবে: আউটস্ট্যান্ডিং, এক্সিলেন্ট, নিডস ইমপ্রুভমেন্ট এবং নট মিটিং এক্সপেক্টেশনস।

ধারণা করা হচ্ছে, মেটার মোট কর্মীবাহিনীর প্রায় ২০ শতাংশ ‘আউটস্ট্যান্ডিং’ ক্যাটাগরিতে স্থান পাবেন, যারা ২০০ শতাংশ বোনাস মাল্টিপ্লায়ার পাওয়ার যোগ্য হবেন। অধিকাংশ কর্মী, প্রায় ৭০ শতাংশ, ‘এক্সিলেন্ট’ ক্যাটাগরিতে থাকবেন এবং তারা ১১৫ শতাংশ মাল্টিপ্লায়ার পাবেন। তবে যারা ‘নিডস ইমপ্রুভমেন্ট’ তালিকায় পড়বেন তাদের বোনাস কমিয়ে ৫০ শতাংশ করা হবে এবং যারা প্রত্যাশা পূরণ করতে পারবেন না তারা কোনো বোনাসই পাবেন না।

এ ছাড়া আরেকটি বিশেষ পুরস্কার চালু করতে যাচ্ছে মেটা, যার নাম ‘মেটা অ্যাওয়ার্ড’। এ পুরস্কার শুধুমাত্র সেই সব কর্মীদের জন্য সংরক্ষিত থাকবে যাদের কাজ কোম্পানিতে অসাধারণ প্রভাব ফেলতে সক্ষম হয়েছে। এ ক্যাটাগরির কর্মীরা সর্বোচ্চ ৩০০ শতাংশ বোনাস সুবিধা পাবেন।

বর্তমানে মেটার ম্যানেজাররা পারফরম্যান্স রিভিউ সংক্রান্ত কাজে বছরে প্রায় ৮০ ঘণ্টা সময় ব্যয় করেন এবং কর্মীরা ফিডব্যাক দিতে লাখ লাখ ঘণ্টা ব্যয় করেন। নতুন এ ‘চেকপয়েন্ট’ সিস্টেমের মাধ্যমে এ দীর্ঘ প্রক্রিয়াকে আরো সহজ ও অর্থবহ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সম্প্রতি মেটা তাদের রিয়ালিটি ল্যাবস বিভাগ থেকে প্রায় ১ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। ভার্চুয়াল রিয়েলিটি ও মেটাভার্স প্রকল্প থেকে সরে এআইনির্ভর ওয়্যারেবল ও স্মার্টফোন ফিচারে বিনিয়োগ বাড়াতে এ সিদ্ধান্ত নিয়েছে মেটা। সংশ্লিষ্টদের অভ্যন্তরীণ এক বার্তায় জানানো হয়েছে, এ ছাঁটাই রিয়ালিটি ল্যাবস বিভাগের প্রায় ১০ শতাংশ কর্মীকে প্রভাবিত করবে।

আরও