পাঁচ বছরে প্রায় সাড়ে ৮ কোটি পিএস৫ বিক্রি করেছে সনি

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ৩৯ লাখ প্লেস্টেশন ফাইভ (পিএস৫) বিক্রি করেছে সনি।

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ৩৯ লাখ প্লেস্টেশন ফাইভ (পিএস৫) বিক্রি করেছে সনি। ২০২০ সালে উন্মোচনের পর এখন পর্যন্ত কনসোলটির মোট বিক্রি দাঁড়িয়েছে ৮ কোটি ৪২ লাখে। গত মাসে নতুন ভিডিও গেম ‘ঘোস্ট অব ইয়োতেই’ প্রকাশের পর পিএস ফাইভের চাহিদা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে কোম্পানিটি। এক মাসে গেমটি বিক্রি করেছে ৩৩ লাখ কপি। এছাড়া সনির অনলাইন গেমিং ও ডিজিটাল মিডিয়া প্লাটফর্ম ‘প্লেস্টেশন নেটওয়ার্কের’ মাসিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা বেড়ে ১১ কোটি ছাড়িয়েছে। খবর এনগ্যাজেট

আরও