অ্যান্ড্রয়েড ফোনে আসছে লক স্ক্রিন উইজেট

অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমযুক্ত ফোনে চলতি বছরের শেষের দিকে লক স্ক্রিন উইজেট যুক্ত হবে।

অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমযুক্ত ফোনে চলতি বছরের শেষের দিকে লক স্ক্রিন উইজেট যুক্ত হবে। গত বছর থেকেই পিক্সেল ট্যাবলেট ব্যবহারকারীরা সুবিধাটি পাচ্ছে। তবে এবার গুগল ফোন ও আরো ট্যাবলেটে লক স্ক্রিন উইজেট চালু হচ্ছে। গুগল সম্প্রতি ঘোষণা দিয়েছে, সব উইজেটই স্বয়ংক্রিয়ভাবে লক স্ক্রিনে কাজ করবে। তবে চাইলে অ্যাপ ডেভেলপাররা এ সুবিধা বন্ধ রাখতে পারবেন। কিছু নির্দিষ্ট কাজ, যেমন অ্যাপ চালু করতে এখনো ফিঙ্গারপ্রিন্ট, পিন বা ফেস আনলক দিয়ে ফোন খুলতে হবে। দ্য ভার্জ

আরও