এনভিডিয়া

বিশ্বের প্রথম ৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি হয়ে ওঠার নেপথ্যে

বিশ্বজুড়ে এআই চিপের বিপুল চাহিদার কারণে ডাটা সেন্টার চিপের বাজারের ৮১ শতাংশই এখন এনভিডিয়ার দখলে। চিপের বাজারে এ একচ্ছত্র আধিপত্যের প্রভাব পড়েছে প্রতিষ্ঠানটির শেয়ারবাজারেও। ২০২২ সালের নভেম্বরে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি উন্মোচনের পর থেকে এখন পর্যন্ত এনভিডিয়ার শেয়ারদর বেড়েছে ১২ গুণ।

করপোরেট ইতিহাসের প্রথম কোম্পানি হিসেবে গত অক্টোবরে এনভিডিয়ার বাজারমূল্য পৌঁছেছে ৫ ট্রিলিয়ন ডলারে। বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিস্তার ও জনপ্রিয়তায় বড় ভূমিকা রাখার কারণে কোম্পানিটি দ্রুত শীর্ষ চিপ নির্মাতায় পরিণত হয়েছে। একইসঙ্গে মুনাফা ও প্রবৃদ্ধির প্রভাব পড়েছে এনভিডিয়ার শেয়ারদরে। খবর সিএনএন।

ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) গবেষণা অনুযায়ী, বিশ্বজুড়ে এআই চিপের বিপুল চাহিদার কারণে ডাটা সেন্টার চিপের বাজারের ৮১ শতাংশই এখন এনভিডিয়ার দখলে। চিপের বাজারে এ একচ্ছত্র আধিপত্যের প্রভাব পড়েছে প্রতিষ্ঠানটির শেয়ারবাজারেও। ২০২২ সালের নভেম্বরে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি উন্মোচনের পর থেকে এখন পর্যন্ত এনভিডিয়ার শেয়ারদর বেড়েছে ১২ গুণ।

২০২৫ সালের অক্টোবরে শেষ হওয়া প্রান্তিকে এনভিডিয়ার আয় ও মুনাফা বেড়েছে ৬০ শতাংশের বেশি, যা ওয়াল স্ট্রিটের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। এনভিডিয়ার প্রত্যাশা, ২০২৬ সালে কোম্পানির মোট বিক্রয় নতুন রেকর্ড গড়বে। বছর শেষে প্রতিষ্ঠানটির সম্ভাব্য আয় ধরা হয়েছে প্রায় ৫০ হাজার কোটি ডলার।

তবে টানা কয়েক প্রান্তিক ধরে অভাবনীয় সাফল্যের পর এখন ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মুখেও পড়তে হচ্ছে এ প্রযুক্তি জায়ান্টকে। একদিকে বাজারে তীব্র প্রতিযোগিতা বাড়ছে, অন্যদিকে এআই খাতের রমরমা অবস্থা শেষ পর্যন্ত বুদবুদে পরিণত হবে কি না তা নিয়েও সংশয় কাটছে না বিশেষজ্ঞদের।

এআই প্রযুক্তি ও এনভিডিয়ার উত্থান

জেনসেন হুয়াং ১৯৯৩ সালে এনভিডিয়া প্রতিষ্ঠা করেন, বর্তমানে তিনি কোম্পানির প্রধান নিবার্হীর দায়িত্ব পালন করছেন। তখন কোম্পানির মূল লক্ষ্য ছিল ভিডিও গেমের জন্য গ্রাফিকস প্রসেসিং ইউনিট বা জিপিইউ চিপ তৈরি করা। পরবর্তীতে দেখা যায়, এসব জিপিইউ এআই প্রশিক্ষণের জন্য বিশেষভাবে উপযোগী। তবে এনভিডিয়ার সফলতার আসল মোড় ঘোরে ২০২২ সালের শেষের দিকে চ্যাটজিপিটি আসার পর। প্রতিষ্ঠার তিন দশক পর ২০২৩ সালে বিশ্বের নবম কোম্পানি হিসেবে ১ ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের মাইলফলক স্পর্শ করে প্রতিষ্ঠানটি। এরপর শুধু ২৯ মাসের ব্যবধানে এনভিডিয়ার বাজারমূল্য ৫ ট্রিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। গত অক্টোবরে এ মাইলফলক ছোঁয়ার পর কোম্পানিটির বাজারমূল্য কিছুটা কমলেও অন্যান্য প্রযুক্তি জায়ান্টদের তুলনায় তারা এখনো বাজারমূল্যে এগিয়ে রয়েছে।

তবে এনভিডিয়ার এ সাফল্যের কারণ কেবল তাদের জিপিইউ চিপই নয়। কোম্পানিটি এখন এআইভিত্তিক কাজের জন্য অপরিহার্য বিভিন্ন চিপে ঠাসা পূর্ণাঙ্গ সার্ভার র‍্যাকও সরবরাহ করছে।

আরও