ফেসবুক-গুগলের সঙ্গে কন্টেন্ট সরবরাহ চুক্তি চ্যানেল নাইনের

ফেসবুক ও গুগলের সঙ্গে দীর্ঘমেয়াদি এক কন্টেন্ট চুক্তিতে পৌঁছেছে অস্ট্রেলিয়াভিত্তিক সম্প্রচার মাধ্যম নাইন এন্টারটেইনমেন্ট। ফলে অস্ট্রেলিয়ার তিনটি শীর্ষ সম্প্রচার মাধ্যমই প্রযুক্তি জায়ান্টগুলোর সঙ্গে চুক্তিতে পৌঁছল। খবর রয়টার্স।

ফেসবুক গুগলের সঙ্গে দীর্ঘমেয়াদি এক কন্টেন্ট চুক্তিতে পৌঁছেছে অস্ট্রেলিয়াভিত্তিক সম্প্রচার মাধ্যম নাইন এন্টারটেইনমেন্ট ফলে অস্ট্রেলিয়ার তিনটি শীর্ষ সম্প্রচার মাধ্যমই প্রযুক্তি জায়ান্টগুলোর সঙ্গে চুক্তিতে পৌঁছল খবর রয়টার্স

বিভিন্ন প্লাটফর্মে শেয়ারকৃত কন্টেন্টের জন্য অর্থ প্রদান ইস্যুতে কয়েক মাস ধরেই প্রযুক্তি জায়ান্টগুলোর সঙ্গে বাদানুবাদ চলছিল অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোর অবশেষে শীর্ষ সংবাদমাধ্যমগুলো সমঝোতার পথে এগিয়েছে সর্বশেষ অস্ট্রেলিয়ান ফাইন্যান্সিয়াল রিভিউ, সিডনি মর্নিং হেরাল্ড চ্যানেল নাইনের মালিকপক্ষ এতে সম্মত হয়েছে যে তারা গুগলের নিউজ শোকেস প্লাটফর্মে আগামী পাঁচ বছর কন্টেন্ট শেয়ার করবে এদিকে ফেসবুকের সঙ্গেও তারা তিন বছর মেয়াদি একটি চুক্তিতে পৌঁছেছে

সাম্প্রতিক মাসগুলোতে প্রযুক্তি জায়ান্টগুলোর সঙ্গে একই ধরনের চুক্তিতে পৌঁছেছে সেভেন ওয়েস্ট মিডিয়া রুপার্ট মারডকের মালিকানাধীন নিউজ করপোরেশন

প্রতিদ্বন্দ্বী দুই মিডিয়া কোম্পানির মতো নাইন কর্তৃপক্ষও চুক্তির আর্থিক পরিমাণ সম্পর্কে অবহিত করেনি

আরও