গ্যালাক্সি জেড ফ্লিপের সাশ্রয়ী সংস্করণ আনছে না স্যামসাং

স্যামসাং নিজেদের ফ্ল্যাগশিপ ফোল্ডেবল স্মার্টফোন গ্যালাক্সি জেড ফ্লিপের সাশ্রয়ী দামের একটি মডেল বাজারে আনার পরিকল্পনা করছে—এমন তথ্য সম্প্রতি কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।

স্যামসাং নিজেদের ফ্ল্যাগশিপ ফোল্ডেবল স্মার্টফোন গ্যালাক্সি জেড ফ্লিপের সাশ্রয়ী দামের একটি মডেল বাজারে আনার পরিকল্পনা করছে—এমন তথ্য সম্প্রতি কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। নতুন ফোনটির নাম হতে পারে গ্যালাক্সি জেড ফ্লিপ এফই। ফোনটি আগামী বছর বাজারে আসার সম্ভাবনা রয়েছে বলেও প্রযুক্তিবিষয়ক অনেক ওয়েবসাইটে বলা হয়। তবে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপের সাশ্রয়ী দামের মডেল নিয়ে কাজ করছে না বলে জানিয়েছে। খবর টেক টাইমস।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড সেন্ট্রালের তথ্যমতে, বর্তমানে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপের সাশ্রয়ী দামের মডেল তৈরি করছে না। বরং প্রতিষ্ঠানটি ফ্ল্যাগশিপ মডেলগুলোয় অফার দেয়ার দিকে মনোযোগ দিচ্ছে। স্যামসাংয়ের সর্বশেষ ফোল্ডেবল ফোন হচ্ছে গ্যালাক্সি জেড ফোল্ড সিক্স ও গ্যালাক্সি জেড ফ্লিপ সিক্স, যেগুলো প্রতিষ্ঠানটির ২০২৪ সালের জুলাইয়ে অনুষ্ঠিত গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে উন্মোচন করা হয়। এরপর আর কোনো ফোল্ডেবল ফোন উন্মোচন করা হয়নি।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গ্যালাক্সি জেড ফোল্ড ৭ ও গ্যালাক্সি জেড ফ্লিপ ৭-এর সঙ্গে একই সময় নতুন জেড ফ্লিপ এফই বাজারে আনতে পারে স্যামসাং। এর আগে গত প্রান্তিকের আর্থিক বিবরণী প্রকাশের সময় দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি জানিয়েছিল, তারা ফোল্ডেবল ফোনের দাম কমিয়ে আনার চেষ্টা করছে। নতুন ফোনটি সে প্রচেষ্টার অংশ হতে পারে বলে মনে করছেন প্রযুক্তিপ্রেমীরা। এমনকি ভবিষ্যতে জেড ফ্লিপের আরো সংস্করণ বাজারে আসতে পারে বলেও ধারণা করছেন তারা।

অ্যান্ড্রয়েড সেন্ট্রালের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়, স্যামসাংয়ের দামি স্মার্টফোনগুলোর দাম বেশি রাখার ফলে বাজারে প্রতিযোগিতা অব্যাহত রয়েছে। অধিকাংশ ক্রেতার ধরাছোঁয়ার বাইরে থাকছে এসব ফোন। এতে অন্যান্য কোম্পানি আরো কম দামে স্মার্টফোন ক্রেতাদের জন্য আনার সুযোগ পাচ্ছে।

স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের দাম শুরু ১ হাজার ডলারের বেশি থেকে। গ্যালাক্সি জেড ফ্লিপ সিক্সের দাম শুরু ১ হাজার ৯৯ ডলার থেকে। অন্যদিকে গ্যালাক্সি জেড ফোল্ড সিক্সের দাম ১ হাজার ৮৯৯ ডলার। তবে বর্তমানে ২০০ ডলার মূল্যছাড় দেয়া হচ্ছে।

আরও