বিটিসিএলের নতুন উদ্যোগ

ডটবিডি ডোমেইনে মূল্যছাড় ও ইন্টারনেটে ৩ গুণ গতি বৃদ্ধি

দেশীয় ডিজিটাল ইকোসিস্টেমকে আরো শক্তিশালী করতে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দুটি গুরুত্বপূর্ণ উদ্যোগ ঘোষণা করেছে।

দেশীয় ডিজিটাল ইকোসিস্টেমকে আরো শক্তিশালী করতে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দুটি গুরুত্বপূর্ণ উদ্যোগ ঘোষণা করেছে। দেশের মানুষ ও প্রতিষ্ঠানকে ডটবিডি ডোমেইন ব্যবহারে উৎসাহিত করতে বিটিসিএল ডটবিডি ডোমেইনের জনপ্রিয় দুটি ক্যাটাগরিতে ৩৬ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিয়েছে। এর মধ্যে রয়েছে .bd Third Level domain (যেমন abc.com.bd) এবং .bd Second Level domain (যেমন abc.bd)।

হালনাগাদ মূল্যে (প্রতি ডোমেইন/বছর) .bd Third Level Domain (২ অক্ষরের বেশি) রেজিস্ট্রেশন ফি কমে হয়েছে ৭০০ টাকা এবং রিনিউয়াল ফি ১,০২০ টাকা। .bd Second Level Domain (২ অক্ষরের বেশি) রেজিস্ট্রেশন ফি কমে হয়েছে ১ হাজার ২৮০ টাকা এবং রিনিউয়াল ফি ১ হাজার ৬০০ টাকা। ডটবিডি ডোমেইন সহজলভ্য, স্থানীয় প্রতিষ্ঠান ও ব্যক্তির জন্য বিশ্বাসযোগ্য এবং দেশীয় সার্চ রেজাল্টে ভালো র‍্যাংকিং সুবিধা দেয়। অফারটি সীমিত সময়ের জন্য কার্যকর।

ডটকমের তুলনায় ডটবিডি ডোমেইন সহজে পাওয়া যায়, যা বাংলাদেশভিত্তিক প্রতিষ্ঠান ও ব্যক্তির জন্য বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করে।

একই সঙ্গে বিটিসিএল সব বিদ্যমান ইন্টারনেট প্যাকেজে মাসিক মূল্য অপরিবর্তিত রেখে গতি তিন গুণ পর্যন্ত বাড়িয়েছে। এতে গ্রাহকরা একই খরচে আগের তুলনায় অনেক দ্রুতগতির ইন্টারনেট উপভোগ করতে পারবেন। নতুন গতি অনুযায়ী ৩৯৯ টাকার সুলভ-৫ প্যাকেজ এখন ২০ এমবিপিএস, ৫০০ টাকার সুলভ-১২ প্যাকেজ ২৫ এমবিপিএস, ৫০০ টাকায় ক্যাম্পাস-১৫ প্যাকেজ ৫০ এমবিপিএস, ১ হাজার ১৫০ টাকায় সুলভ-২০ প্যাকেজ এখন ১০০ এমবিপিএস এবং ১ হাজার ৭০০ টাকার সুলভ-৫০ প্যাকেজ ১৭০ এমবিপিএস গতিতে ইন্টারনেট দেবে।

বিটিসিএল আশা করছে, এ মূল্যছাড় ও গতি বৃদ্ধির উদ্যোগ গ্রাহকদের জন্য আরো সাশ্রয়ী, দ্রুত ও নির্ভরযোগ্য ডিজিটাল সেবা নিশ্চিত করবে। প্রতিষ্ঠানটি গ্রাহকদের সন্তুষ্টি ও মানসম্মত সেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও গ্রাহকবান্ধব উদ্যোগ অব্যাহত রাখবে। —বিজ্ঞপ্তি

আরও