কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ফলে ইউরোপের ব্যাংক খাতে বড় ধরনের কর্মসংস্থান ঝুঁকির আশঙ্কা দেখা দিয়েছে। মরগান স্ট্যানলির এক বিশ্লেষণের তথ্য অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে ইউরোপের ৩৫টি বড় ব্যাংকে প্রায় দুই লাখ চাকরি বিলুপ্ত হতে পারে, সংখ্যায় যা অঞ্চলটির মোট কর্মীর প্রায় ১০ শতাংশ। সবচেয়ে বেশি প্রভাব পড়বে ব্যাংক অফিস কার্যক্রমে, অর্থাৎ যেসব বিভাগে গ্রাহকের সঙ্গে সরাসরি যোগাযোগ নেই। এর মধ্যে রয়েছে হিসাবরক্ষণ, লেনদেন প্রক্রিয়াকরণ, ঝুঁকি ব্যবস্থাপনা ও কমপ্লায়েন্স বিভাগ। খবর টেকক্রাঞ্চ