স্মার্টফোনের মাধ্যমে ছবি তোলার ক্ষেত্রে এগিয়ে তরুণরা। আর এক্ষেত্রে তাদের আরো উৎসাহী করতে নতুন উদ্যোগ নিয়েছে অপো। দি ইমাজিন আইএফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস ২০২৩ শীর্ষক একটি ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে কোম্পানিটি।
মোবাইল ফটোগ্রাফারদের অনুপ্রাণিত করতে অপোর প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ অ্যাওয়ার্ড সবচেয়ে বেশি প্রাইজ দেয়া হয় এমন পুরস্কারগুলোর মধ্যে অন্যতম। দি অপো ইমাজিন আইএফ মাস্টার অব দি ইয়ারের বিজয়ীর জন্য (গোল্ডেন অ্যাওয়ার্ড) পুরস্কার হিসেবে রয়েছে ১ লাখ ৬০ হাজার চীনা ইউয়ান এবং হ্যাসেলব্লাড ইমেজ ট্রেনিং ক্যাম্প ও আন্তর্জাতিক ফটো প্রদর্শনীতে অংশগ্রহণের সুযোগ। একই সঙ্গে চারজন সিলভার অ্যাওয়ার্ড (৬০ হাজার ইউয়ান) বিজয়ী ও ১০ জন ব্রোঞ্জ অ্যাওয়ার্ড (২০ হাজার ইউয়ান) বিজয়ী আকর্ষণীয় পুরস্কার ছাড়াও প্রশিক্ষণ ও প্রদর্শনীতে অংশগ্রহণের সুযোগ পাবেন।
প্রতিযোগিতার জন্য বিস্তৃত অভিজ্ঞতা ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটোগ্রাফারদের সমন্বয়ে বিচারক প্যানেল তৈরি করেছে অপো। বিচারকদের মধ্যে রয়েছেন ম্যাগনাম ফটোসের সদস্য অ্যালেক সথ। প্যানেলে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরবেন অপোর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চিফ প্রডাক্ট অফিসার পেটে লাউ। বিচারিক প্রক্রিয়ায় যুক্ত থাকবেন শীর্ষ চীনা পোর্ট্রেট ফটোগ্রাফার ও হ্যাসেলব্লাড মাস্টার ট্যাং হুই। প্যানেলে আরো আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আর্ট ফটোগ্রাফার ও হ্যাসেলব্লাড মাস্টার টিনা সিগনেসডটির হাল্ট। নিজেদের বিচক্ষণতা ও দক্ষতা কাজে লাগিয়ে এ যাচাই-বাছাই প্রক্রিয়ায় সাহায্য করবেন শীর্ষ ল্যান্ডস্কেপ ফটোগ্রাফার ও চাইনিজ ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের সদস্য ওয়েং জিয়ানজুন এবং শীর্ষ চীনা ফ্যাশন ফটোগ্রাফার ও হ্যাসেলব্লাড অ্যাম্বাসেডর ইন চাও।
বিশ্বব্যাপী অপো ব্যবহারকারীদের মধ্যে সৃষ্টিশীলতা অনুপ্রাণিত করতে প্রতিযোগিতায় রয়েছে দ্য ডিসট্যান্ট ভিউ, পোর্ট্রেট, নাইট সিনারি, কালারস, ল্যান্ডস্কেপ, দ্য টেস্ট অব মেমোরিজ, লাইট অ্যান্ড শ্যাডো ও চ্যাপ্টার্স অব লাইফ ক্যাটাগরি।