উইন্ডোজ ১১-এ নতুন কালার কোডেড ব্যাটারি নির্দেশক

মাইক্রোসফট উইন্ডোজ ১১-এর ইনসাইডার প্রিভিউ বিল্ডে ব্যাটারি নির্দেশকে নতুন হালনাগাদ এনেছে।

মাইক্রোসফট উইন্ডোজ ১১-এর ইনসাইডার প্রিভিউ বিল্ডে ব্যাটারি নির্দেশকে নতুন হালনাগাদ এনেছে। এতে ব্যাটারির অবস্থা সহজে বোঝানোর জন্য কালার কোডেড ব্যাটারি আইকন যুক্ত হয়েছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

মাইক্রোসফট জানিয়েছে, নতুন আইকনগুলো এমনভাবে তৈরি হয়েছে, যাতে এক নজরেই ব্যাটারির অবস্থা বোঝা যায়। এতে চার্জিং অবস্থার জন্য রঙিন আইকন, চমৎকার ডিজাইন ও ব্যাটারি পারসেন্টেজ দেখানোর অপশন চালু করা হয়েছে।

নতুন আইকনগুলোয় কালো, সবুজ, হলুদ ও লাল রঙ ব্যবহার করা হয়েছে। কালো রঙের অর্থ স্বাভাবিক অবস্থা, সবুজ চার্জিং, হলুদ পাওয়ার সেভার মোড আর লাল রঙ ব্যাটারি প্রায় শেষ হতে চলেছে বোঝায়।

এ আপডেট এখন ডেভ চ্যানেলের উইন্ডোজ ইনসাইডারদের জন্য চালু হয়েছে এবং শিগগিরই আরো ব্যবহারকারীদের জন্য আসবে। এটি উইন্ডোজ ১১-চালিত সব ল্যাপটপে ব্যবহার করা যাবে।

এছাড়া ব্যাটারি আইকনের পাশে শতাংশ দেখানোর একটি অপশন যোগ হয়েছে, যা চালু করলে ব্যাটারির সঠিক অবস্থা দেখা যাবে।

আরও