অবতরণের পর স্পেসএক্সের স্টারশিপ রকেটে বিস্ফোরণ

আগের দুটি প্রোটোটাইপে সফল না হলেও নিজেদের সর্বশেষ এসএন১০ স্টারশিপকে টেস্ট ফ্লাইট শেষে নিরাপদেই অবতরণ করাতে সক্ষম হয়েছে স্পেসএক্স। কিন্তু শেষ রক্ষা হয়নি।

আগের দুটি প্রোটোটাইপে সফল না হলেও নিজেদের সর্বশেষ এসএন১০ স্টারশিপকে টেস্ট ফ্লাইট শেষে নিরাপদেই অবতরণ করাতে সক্ষম হয়েছে স্পেসএক্স। কিন্তু শেষ রক্ষা হয়নি। টেক্সাসের ল্যান্ডিং প্যাডে অবতরণের সময় নতুন প্রজন্মের মহাকাশযানের গতি প্রত্যাশিত মাত্রার চেয়ে একটু বেশিই ছিল। ফলে অবতরণের মিনিট পর এর বেজের চারপাশে আগুন ধরে যায় এবং এক পর্যায়ে এটি বিস্ফোরিত হয়। শেষটা ইতিবাচক না হলেও পরীক্ষামূলক উড্ডয়নের ফলাফলকে আশাব্যঞ্জক হিসেবেই দেখছে স্পেসএক্স। বিবিসি

আরও