সফটওয়্যার ও রোবট নিয়ন্ত্রণে মাইক্রোসফটের ‘ম্যাগমা’

সফটওয়্যার ইন্টারফেস ও রোবোটিক সিস্টেম নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে বড় অগ্রগতি করেছে মাইক্রোসফট।

সফটওয়্যার ইন্টারফেস ও রোবোটিক সিস্টেম নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে বড় অগ্রগতি করেছে মাইক্রোসফট। কোম্পানিটির গবেষণা বিভাগ ম্যাগমা নামে একটি নতুন এআই মডেল উন্মোচন করেছে। এটি একই সঙ্গে ভিজুয়াল ও ভাষা প্রক্রিয়াকরণ করতে পারে। ফলে ডিজিটাল ও বাস্তব উভয় জগতেই কাজ করতে সক্ষম বহুমুখী মডেলটি। খবর ইন্ডিয়াটুডে।

বর্তমানে বাজার থাকা মাল্টিমোডাল এআই সিস্টেমগুলো আলাদা আলাদা মডেল ব্যবহার করে ডাটা ব্যাখ্যা ও কর্ম সম্পাদন করে। ম্যাগমা এ ক্ষমতাগুলো একটি সিস্টেমে একত্র করেছে। নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের দাবি, এটি ম্যাগমাকে অনন্য করে তুলেছে। কারণ এটি টেক্সট, ছবি ও ভিডিও যেমন তথ্য প্রক্রিয়া করতে এবং সেগুলোর ওপর কাজ করতে সক্ষম। আবার একই সময় সফটওয়্যার ও রোবটও নিয়ন্ত্রণ করতে পারে। এ অগ্রগতি আরো স্বতন্ত্র ও উন্নত এআই সিস্টেমের দিকে নিয়ে যেতে পারে, যা বিভিন্ন পরিস্থিতিতে কাজ করার সক্ষমতা রাখে।

মাইক্রোসফট ও কয়েকটি শীর্ষ একাডেমিক প্রতিষ্ঠানের যৌথ প্রচেষ্টায় ম্যাগমা তৈরি করা হয়েছে।

মাইক্রোসফটের লক্ষ্য, ম্যাগমাকে শুধু প্রশ্নের উত্তর দেয়া বা একক আদেশ কার্যকর করার বাইরে নিয়ে যাওয়া। তারা এটিকে একটি এজেন্টিক এআই সিস্টেমে পরিণত করতে চায়।

আরও