লাস্টপাসের সোর্স কোড ও ব্লুপ্রিন্ট চুরি

এক জায়গায় পাসওয়ার্ড সংরক্ষণের পরিষেবা প্রদানের দিক থেকে লাস্টপাস বেশ পরিচিত। তবে সম্প্রতি প্লাটফর্মটিকে সাইবার আক্রমণের ঘটনা ঘটেছে।

এক জায়গায় পাসওয়ার্ড সংরক্ষণের পরিষেবা প্রদানের দিক থেকে লাস্টপাস বেশ পরিচিত। তবে সম্প্রতি প্লাটফর্মটিকে সাইবার আক্রমণের ঘটনা ঘটেছে। এতে লাস্টপাসের সোর্স কোডের পাশাপাশি ব্লুপ্রিন্টও চুরি হয়েছে বলে প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে। তাদের দাবি কোনো পাসওয়ার্ড ক্ষতিগ্রস্ত হয়নি। খবর টেকটাইমস।

দ্য রেজিস্টার প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, পাসওয়ার্ড ম্যানেজার প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি এক ঘোষণায় জানায়, এক আক্রমণকারী প্লাটফর্মটির একজন ডেভেলপারের অ্যাকাউন্টে অনুপ্রবেশ করতে সক্ষম হয়। এরপর আক্রমণকারী সে অ্যাকাউন্টটি ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানের মালিকানা সংক্রান্ত তথ্যে প্রবেশ করে।

নিরাপদে পাসওয়ার্ড সংরক্ষণের দিক থেকে লাস্টপাস প্রযুক্তি জগতে বেশ জনপ্রিয়। সাইবার আক্রমণকারী প্লাটফর্মটি সোর্স কোড ব্লুপ্রিন্ট হাতিয়ে নিলেও তাদের দাবি এতে ব্যবহারকারীদের সংরক্ষিত কোনো পাসওয়ার্ড ক্ষতিগ্রস্ত হয়নি। তাদের ঘোষণা দেয়ার অন্তত দুই সপ্তাহ আগে আক্রমণের ঘটনা ঘটেছিল বলেও জানানো হয়।

ম্যাসাচুসেটসভিত্তিক প্রতিষ্ঠানটি জানায়, তাদের প্রায় ৮০ হাজারের বেশি বিজনেস গ্রাহক প্রায় কোটি ৫০ লাখ ব্যবহারকারী রয়েছে। লাস্টপাসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) করিম টিউবা আক্রমণের বিষয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতিও দিয়েছেন। বিবৃতির তথ্যানুযায়ী, অনধিকারবলে লাস্টপাসের ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে অনুপ্রবেশের বিষয়টি তারা আগেই শনাক্ত করতে পেরেছে। একজন ডেভেলপারের ক্ষতিগ্রস্ত অ্যাকাউন্টের মাধ্যমে আক্রমণ চালানো হয়েছে বলেও জানানো হয়।

হামলার মাধ্যমে আক্রমণকারী লাস্টপাসের কিছু সোর্স কোড প্রতিষ্ঠানের প্রযুক্তি সম্পর্কিত কিছু তথ্য হাতিয়ে নিতে সক্ষম হয়েছে। টিউবা আরো জানান, তাত্ক্ষণিকভাবে তদন্ত পরিচালনা শেষে দেখা যায়, আক্রমণকারী কোনো গ্রাহকের তথ্য বা এনক্রিপ্টেড পাসওয়ার্ড ভল্টে প্রবেশ করতে পারেনি। সফটওয়্যার প্রতিষ্ঠানটি আক্রমণ হওয়ার পর পরই সেটি প্রতিহত করেছে বলে জানিয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এমন কোনো ঘটনা আর ঘটবে না বলেও গ্রাহকদের আশ্বস্ত করেছে।

আরও