রুশ যুদ্ধে নিহতদের তথ্য ফাঁসের দায়ে অভিযুক্ত গুগল

নথিতে বলা হয়েছে, ইউটিউবে প্রকাশিত একটি ভিডিওতে ইউক্রেনে নিহত রুশ সেনাদের ক্ষয়ক্ষতি ও তাদের ব্যক্তিগত তথ্য ফাঁস করা হয়েছে।

রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে নিহত রুশ সৈনিকদের ব্যক্তিগত তথ্য প্রকাশের দায়ে অ্যালফাবেট মালিকানাধীন টেক জায়ান্ট গুগলকে দোষী সাব্যস্ত করেছেন মস্কোর একটি আদালত। আদালতের নথির উদ্ধৃতি দিয়ে সোমবার (২১ এপ্রিল) রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এ তথ্য জানায়। খবর রয়টার্স।

নথিতে বলা হয়েছে, ইউটিউবে প্রকাশিত একটি ভিডিওতে ইউক্রেনে নিহত রুশ সেনাদের ক্ষয়ক্ষতি ও তাদের ব্যক্তিগত তথ্য ফাঁস করা হয়েছে।

রাশিয়া বেশ কয়েক বছর ধরে বিদেশী প্রযুক্তি প্লাটফর্মগুলোকে বেআইনি বিষয়গুলো, যেমন রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ সম্পর্কিত ভুয়া বা মিথ্যা তথ্যগুলো মুছে ফেলার জন্য নির্দেশ দিয়ে আসছিল। এসব নির্দেশনা না মানলে প্রতিষ্ঠানগুলোকে সামান্য, তবে নিয়মিত জরিমানা করা হচ্ছিল।

এ বিষয়ে জানার জন্য গুগলকে ই-মেইল করা হলেও অফিস সময় শেষ হওয়ায় গুগল তাৎক্ষণিক কোনো উত্তর দেয়নি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ডিসেম্বরে গুগলকে ‍যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন সরকারের একটি হাতিয়ার হিসেবে অভিহিত করে বলেন, ‘মার্কিন প্রশাসন গুগলকে রাজনৈতিক সুবিধা লাভের জন্য ব্যবহার করছে।’

আরও