টিকটক মিউজিক বন্ধ করছে বাইটড্যান্স

চীনা প্রযুক্তি কোম্পানি বাইটড্যান্সের মিউজিক স্ট্রিমিং পরিষেবা ‘টিকটক মিউজিক’ বন্ধ হতে যাচ্ছে।

চীনা প্রযুক্তি কোম্পানি বাইটড্যান্সের মিউজিক স্ট্রিমিং পরিষেবা ‘টিকটক মিউজিক’ বন্ধ হতে যাচ্ছে। টিকটক মিউজিকের ওয়েবসাইটে বলা হয়েছে, প্লাটফর্মটি আগামী ২৮ নভেম্বর বন্ধ হয়ে যাচ্ছে। সাবস্ক্রাইবাররা ওই সময় পর্যন্ত সেবা ব্যবহার করতে পারবেন, তবে তারপর রিনিউয়াল স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে। আর যদি ব্যবহারকারীরা তাদের প্লেলিস্ট অন্য কোনো পরিষেবায় স্থানান্তর করতে চান, তাহলে তা ২৮ অক্টোবরের মধ্যে করতে হবে। টিকটক জানিয়েছে, টিকটকের মূল অ্যাপটিকে সংগীত উপভোগের জন্য একটি ভালো প্লাটফর্ম হিসেবে গড়ে তোলা এ সিদ্ধান্ত নেয়ার অন্যতম কারণ। টেকক্রাঞ্চ

আরও