চীনে বিদেশী ফোনের বিক্রি বেড়ে দ্বিগুণ

চীনে নভেম্বরে বিদেশী ব্র্যান্ডের মোবাইল ফোনের বিক্রি প্রায় দ্বিগুণ বেড়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাডেমি (সিএআইসিটি)।

চীনে নভেম্বরে বিদেশী ব্র্যান্ডের মোবাইল ফোনের বিক্রি প্রায় দ্বিগুণ বেড়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাডেমি (সিএআইসিটি)। তথ্য অনুযায়ী, মোট স্মার্টফোন সরবরাহ ১ দশমিক ৯ শতাংশ বেড়ে ৩ কোটি ১৬ লাখ ইউনিটে পৌঁছেছে। এর মধ্যে অ্যাপলের আইফোনসহ বিদেশী ব্র্যান্ডের ফোনের বিক্রি ১২৮ দশমিক ৪ শতাংশ বেড়ে ৬ লাখ ৯৩ হাজার ইউনিটে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে, দেশী ফোনের পাশাপাশি জনপ্রিয় বিদেশী ফোনের প্রতি চীনা গ্রাহকদের আগ্রহ বাড়ায় স্থানীয় বাজারে প্রতিযোগিতা তীব্র হচ্ছে। খবর রয়টার্স।

আরও