হেলেনিক পোস্টের গতি বৃদ্ধিতে ভূমিকা রাখছে রোবট

গ্রিসের ডাক ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে রোবট। সম্প্রতি দেশটির ডাক বিভাগে যুক্ত হয়েছে হলুদ রঙের ৫৫টি রোবটের বহর। চার চাকার এসব স্বয়ংক্রিয় মোবাইল রোবট পরিচালিত হবে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে।

গ্রিসের ডাক ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে রোবট। সম্প্রতি দেশটির ডাক বিভাগে যুক্ত হয়েছে হলুদ রঙের ৫৫টি রোবটের বহর। চার চাকার এসব স্বয়ংক্রিয় মোবাইল রোবট পরিচালিত হবে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে। এগুলো এথেন্ডের হেলেনিক পোস্টের বাছাই কেন্দ্রে বিচরণ করবে, যা একটি কঠিন প্রক্রিয়াকে অনেকটাই সহজ করে তুলবে। খবর রয়টার্স।

এসব রোবট পোস্টাল কোড, পার্সেলের ওজন, পরিমাপ পরীক্ষা করতে সক্ষম। সেন্সরের মাধ্যমে এসব কাজ করবে রোবটগুলো। এরপর ক্যাটাগরি ভেদে নির্দিষ্ট মেইল বক্সে পার্সেলগুলো সরবরাহ করবে। এসব রোবট রাষ্ট্রায়ত্ত কোম্পানিটির ডিজিটাল পুনর্গঠন প্রকল্পের আওতাভুক্ত। মূলত নভেল করোনাভাইরাস মহামারীকালীন ক্রমবর্ধমান পার্সেল ব্যবস্থাপনায় এসব রোবট নিয়োজিত করা হয়েছে।

হেলেনিক পোস্টের প্রধান নির্বাহী জর্জ কনস্টান্টোপোলস জানান, কিছুদিন আগ পর্যন্ত পার্সেলগুলো কর্মীদের দ্বারা বিভাজন করা হতো। এক্ষেত্রে প্রচুর সময় ব্যয় হয়। এছাড়াও অনেক সময় কাজে বিভিন্ন ভুল বিড়ম্বনা দেখা দেয় এবং গ্রাহকদের কাছে নির্ধারিত সময়ে পণ্য পৌঁছে দিতে বিলম্ব হয়। ফলে কোম্পানিও অনেক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। বর্তমানে হেলেনিক পোস্টের মাধ্যমে প্রেরিত পার্সেলগুলোর ৮০ শতাংশই রোবট দ্বারা বিভিন্ন ক্যাটাগরিতে বিভাজন করা হয়।

আরও