পৃথিবীর প্রায় ৯৯ শতাংশ মানুষ একসঙ্গে উপভোগ করবেন সূর্যালোক

প্রায় এক মিনিট স্থায়ী এ বিরল মুহূর্তে উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ার অধিকাংশ অঞ্চল সূর্যের আলোয় আলোকিত থাকবে। অন্যদিকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু অংশ, অ্যান্টার্কটিকা এবং আশপাশের মহাসাগরীয় এলাকাগুলোয় রাত বিরাজ করবে

পৃথিবীর অক্ষের হেলন এবং উত্তর গোলার্ধে গ্রীষ্ম মৌসুমের কারণে আজ বাংলাদেশ সময় বিকাল ৫টা ১০ মিনিটে পৃথিবীর প্রায় ৯৯ শতাংশ মানুষ একই সময়ে সূর্যালোক বা গোধূলির আলো উপভোগ করবেন।

আল জাজিরার এক প্রতিবেদন অনুসারে, এসময় বিশ্বের প্রায় ৮২০ কোটি মানুষের বসবাস করে এমন অঞ্চলগুলোয় দিনের আলো বা গোধূলি থাকবে, আর মাত্র প্রায় ১ শতাংশ মানুষ পূর্ণ রাতের অন্ধকারে থাকবেন।

প্রায় এক মিনিট স্থায়ী এ বিরল মুহূর্তে উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ার অধিকাংশ অঞ্চল সূর্যের আলোয় আলোকিত থাকবে। অন্যদিকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু অংশ, অ্যান্টার্কটিকা এবং আশপাশের মহাসাগরীয় এলাকাগুলোয় রাত বিরাজ করবে।

তবে এটি কেবল ৮ জুলাইয়ের একদিনের ঘটনা নয়। প্রতি বছর আনুমানিক ১৮ মে থেকে ১৭ জুলাই পর্যন্ত প্রায় ৬০ দিন প্রতিদিনই অল্প সময়ের জন্য এমন পরিস্থিতি সৃষ্টি হয়, যখন পৃথিবীর প্রায় ৯৯ শতাংশ মানুষ একই সময়ে দিনের আলো বা গোধূলি অনুভব করেন।

২০২২ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে দাবি করা হয়েছিল, ৮ জুলাই একমাত্র দিন যখন এমন ঘটনা ঘটে। পরে তথ্য যাচাইয়ে জানা যায়, জুলাইয়ের শুরুতে এমন মিল সবচেয়ে বেশি দেখা গেলেও প্রায় দুই মাসজুড়েই প্রতিদিন একই ধরনের পরিস্থিতি তৈরি হয়।

বিশেষজ্ঞদের মতে, জুন মাসের অয়নান্তের পর সূর্য ধীরে ধীরে দক্ষিণমুখী হতে শুরু করে। এতে উত্তরাঞ্চলের জনবিরল এলাকায় দিনের দৈর্ঘ্য কিছুটা কমলেও ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের মতো ঘনবসতিপূর্ণ অঞ্চলে দিনের আলো কিছুটা বেশি বিস্তৃত হয়। ফলে অয়নান্তের দিনের তুলনায় প্রায় এক কোটি অতিরিক্ত মানুষ এ সময় সূর্যালোক বা গোধূলির আওতায় চলে আসেন।

আরও