লাইনচূত ট্রেনে বিপাকে যাত্রীরা

রাজধানীর তেজগাঁও এলাকায় একটি মালবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হওয়ায় রেল চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। জানা গেছে, ট্রেনটি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করেছিল। পথে তেজগাঁও এলাকায় পৌঁছলে ট্রেনটির একটি ওয়াগন লাইনচ্যুত হয়। এতে তেজগাঁও রেলপথের দুটি লাইনের একটিতে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আর এর প্রভাবে বিভিন্ন গন্তব্যে যাওয়া ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় বিলম্বে চলাচল করছে। হঠাৎ এমন পরিস্থিতিতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। লাইনচ্যুত ওয়াগনটি সরিয়ে রেল চলাচল স্বাভাবিক করতে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ছবি: মাসফিকুর সোহান

আরও