ওয়ানডেতে ২১ বছর ও ১৫ ম্যাচ পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি বজ্রপাত ও বৃষ্টির কারণে শেষ হতে পারেনি। মাঠ ছাড়ার সময় অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৯ উইকেটে ১৯১ রান। ২৮৫ রানের টার্গেটে ব্যাট করা অজিদের প্রয়োজন ছিল ৪৬ বলে ৯৪ রান। এরপর আর খেলা না গড়ালে ডিএলএস মেথডে ৮৬ রানের জয় পায় স্বাগতিকরা। ঘরের মাঠে ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটা টাইগারদের প্রথম জয়। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ছবি তুলেছেন মাসফিকুর সোহান