নিরাপদ যাত্রার নেপথ্যে ‘ট্রেনের হাসপাতাল’

কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মের আড়ালেই বিস্তৃত কয়েকটি কমপ্লেক্স, যা অধিকাংশ যাত্রীর চোখের আড়ালে রয়ে যায়। বিশাল শেডগুলোতে একসঙ্গে একাধিক ট্রেন মেরামতের কাজ চলে। সারিবদ্ধ ট্রেন, ধাতব শব্দ আর ব্যস্ত কর্মীদের পদচারণায় মুখর এ কর্মযজ্ঞ বাইরে থেকে বোঝার উপায় নেই। অথচ এখানেই গড়ে ওঠে নিরাপদ যাত্রার ভিত্তি। যাত্রাপথে ট্রেনে যান্ত্রিক ত্রুটি তুলনামূলক কম হওয়ার অন্যতম কারণ নিয়মিত রক্ষণাবেক্ষণ। প্রতিটি যাত্রার আগে ইঞ্জিন ও বগি পরীক্ষা করে ত্রুটি থাকলে তা মেরামত করা হয়। কমলাপুরে বাংলাদেশ রেলের লোকো শেডে ইঞ্জিন পরীক্ষা, মেরামত ও ফুয়েল রিফিল করা হয়, আর ক্যারেজ শেডে যাত্রীবাহী বগির ত্রুটি শনাক্ত ও মেরামত করা হয়। রেলকর্মীদের নিরলস প্রচেষ্টায় যাত্রীরা নিরাপদ ও নির্বিঘ্ন ভ্রমণের সুযোগ পান। ছবি: মাসফিকুর সোহান

আরও