বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করায় আজ জেতার প্রবল স্বপ্ন ছিল ব্রাজিল সমর্থকদের চোখে। হয়েছেও তাই। হাইতির বিপক্ষে ম্যাচজুড়ে আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে সহজ জয় তুলে নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রিয় দলের এ জয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে উল্লাসে মেতে ওঠেন সমর্থকেরা। পতাকা, জার্সি ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ছবি: তাওহীদুজ্জামান তপু