ঈদুল আজহা সামনে রেখে জমে উঠতে শুরু করেছে রাজধানীর গাবতলীর কোরবানির পশুর হাট। বাড়তি মুনাফার আশায় ঢাকার আশপাশের জেলা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাক ও নৌকায় আসছে গরু নিয়ে আসছেন ব্যাপারীরা। ফলে দিন যত গড়াচ্ছে, ততই বাড়ছে পশুবাহী যানবাহনের চাপ। পাশাপাশি বুড়িগঙ্গা নদীর ঘাটে ভিড় করছে পশুবাহী নৌকা। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসা পশু নামানোর পর হাটজুড়ে শুরু হয় ক্রেতা-বিক্রেতার হাঁকডাক। ব্যাপারীরা বলছেন, ঈদের শেষ সময়ে দাম বাড়ার আশায় এখনো ঢাকামুখী হচ্ছেন তারা। মানুষের ভিড়, পশুর ডাক আর যানবাহনের ব্যস্ততায় গাবতলীর হাট হয়ে উঠেছে প্রাণচঞ্চল। ছবি: মাসফিকুর সোহান
সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ
বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected], [email protected] (অনলাইন)
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫