শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আজ শুক্রবার রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী মন্দির থেকে উৎসবমুখর পরিবেশে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে ভক্তদের সমাগম ঘটে। পূজা, প্রার্থনা, কীর্তন ও ধর্মীয় নানা আয়োজনে মুখর হয়ে ওঠে পুরো মন্দির এলাকা। শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে ভক্তরা দেশ ও মানুষের শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে প্রার্থনা করেন। ছবি: আবুল হায়াত রাহাদ